ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলানো যাবে জিমেইলের নাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

নতুন বছরে জিমেইল ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী একটি সুবিধা আনছে গুগল। এতদিন একই ইমেইল ঠিকানা ব্যবহার করে আসা গ্রাহকেরা এবার নতুন কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই নিজেদের জিমেইল আইডির নাম পরিবর্তনের সুযোগ পাবেন।

গুগলের ঘোষিত এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টে লগইন করে ইমেইল ঠিকানার ‘@gmail.com’ অংশ অপরিবর্তিত রেখে তার আগের অংশের নাম পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, নাম পরিবর্তনের পরও পুরোনো ও নতুন—দুই ঠিকানায় পাঠানো ইমেইলই একই ইনবক্সে পৌঁছাবে। ফলে আলাদা করে সবাইকে নতুন ইমেইল ঠিকানা জানানোর প্রয়োজন পড়বে না। আগের মতোই কার্যকর থাকবে বিভিন্ন অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ সেবায় ব্যবহৃত পুরোনো ইমেইল ঠিকানাও।

উদাহরণ হিসেবে, কারও ইমেইল যদি আগে হয় [email protected], নাম পরিবর্তনের পর তা হতে পারবে [email protected]
। এতদিন এ ধরনের পরিবর্তন করতে হলে ব্যবহারকারীদের বাধ্য হয়ে নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হতো।

আরও পড়ুন

তবে এই সুবিধা ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও থাকছে। গুগলের নীতিমালা অনুযায়ী, বছরে সর্বোচ্চ একবার এবং পুরো ব্যবহারের মেয়াদে সর্বোচ্চ তিনবার ইমেইল আইডির নাম পরিবর্তন করা যাবে। ফলে ঘন ঘন ইউজারনেম বদলাতে অভ্যস্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

সব মিলিয়ে, দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় পরিবর্তন। যা ইমেইল ব্যবহারে নতুন মাত্রার সুবিধা ও নমনীয়তা যোগ করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
তিন মাসে নতুন কোটিপতি অ্যাকাউন্ট ৫ হাজার ৭৭
গুগল ক্রোম ও টিকটক নিয়ে সতর্কবার্তা, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট 
অ্যাকাউন্টস বিভাগে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ চাকরি দিচ্ছে এসএমসি