ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নতুন সুবিধা আনল জিমেইল

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন–সুবিধা চালু করেছে জিমেইল। নতুন এই সুবিধা চালুর ফলে স্মার্টফোন থেকে জিমেইলে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো যাবে। ফলে ই–মেইলে থাকা তথ্যের নিরাপত্তা আগের তুলনায় বাড়বে। পর্যায়ক্রমে সব জিমেইল ব্যবহারকারীর জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

গুগল জানিয়েছে, প্রথমবারের মতো জিমেইলের অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণ ব্যবহারকারীরা জিমেইল অ্যাপ থেকে সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল আদান–প্রদান করতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না।

গুগলের তথ্যমতে, জিমেইল অ্যাপে আদান–প্রদান করা সব ই–মেইল স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন করা হবে না। আর তাই ব্যবহারকারীদের এন্ড টু এন্ড এনক্রিপশন করা ই–মেইল পাঠানোর জন্য বার্তা লেখার পরপরই লক আইকনে ক্লিক করে ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশনটি চালু করতে হবে। এনক্রিপশন করা ই–মেইলগুলো প্রাপকের ইনবক্সে সাধারণ ই–মেইলের মতোই জমা হবে।

আরও পড়ুন

প্রসঙ্গত, এন্ড টু এন্ড এনক্রিপশন মূলত অনলাইনে নিরাপদে যোগাযোগের পদ্ধতি। এ পদ্ধতিতে প্রেরকের কাছ থেকেই বার্তাতে বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠানো হয়। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডযুক্ত বার্তাকে আবার সাধারণ বার্তায় পরিণত করে। এতে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারেন না। এমনকি তথ্য বিনিময় করা অ্যাপ বা যোগাযোগমাধ্যমগুলোর পক্ষেও কোনো তথ্য জানা সম্ভব হয় না।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
পর্যটকদের জন্য নতুন সুবিধা আনলো সৌদি
নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
এবার জিমেইলে আসছে নতুন এআই সুবিধা