ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
কাল্পনিক ছবি

জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে এরই মধ্যে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে।

নতুন সুবিধাটি চালু হলে ভেরিফিকেশন কোড–সংবলিত কোনো ই-মেইল জিমেইলের ইনবক্সে এলে প্রিভিউ অপশনের পাশে ‘কপি কোড’ নামে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনে ট্যাপ করলেই ভেরিফিকেশন কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এরপর নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে সহজেই কোডটি পেস্ট করা যাবে।

বর্তমানে ই-মেইলে ওটিপি এলে ব্যবহারকারীদের প্রথমে সংশ্লিষ্ট ই-মেইল খুলে কোডটি দেখতে হয়। এরপর সেটি কপি করে অন্য অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করতে হয়। নতুন সুবিধার ফলে এই অতিরিক্ত ধাপ কমবে এবং বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন-ইন করার প্রক্রিয়া আরও দ্রুত হবে।

অ্যান্ড্রয়েডের গুগল মেসেজেসে আগে থেকেই একই ধরনের সুবিধা রয়েছে। এসএমএসে ভেরিফিকেশন কোড এলে নোটিফিকেশন থেকেই তা কপি করা যায়। এবার ই-মেইলে আসা ভেরিফিকেশন কোডের ক্ষেত্রেও জিমেইলে একই ধরনের দ্রুত কপি করার সুবিধা যুক্ত হচ্ছে।

সূত্র: গ্যাজেটস ৩৬০

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী।
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
‘আই অ্যাম নট অ্যা রোবট’ কী নিরাপত্তা পরীক্ষা, নাকি সাইবার ফাঁদ
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে প্রায়ই একটি লেখা আসে ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং একটি বক্সে টিক দিতে নির্দেশণা দেওয়া হয়। আবার কখনো কয়েকটি ছবি দেখে নির্দিষ্ট বস্তু চিহ্নিত করতে হয়। এই ব্যবস্থার নাম ক্যাপচা।
‘আই অ্যাম নট অ্যা রোবট’ কী নিরাপত্তা পরীক্ষা, নাকি সাইবার ফাঁদ
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
আরও পড়ুন
এবার জিমেইলে আসছে নতুন এআই সুবিধা
নতুন সুবিধা আনল জিমেইল
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলানো যাবে জিমেইলের নাম