ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এবার জিমেইলে আসছে নতুন এআই সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার জিমেইলে যুক্ত করতে যাচ্ছে। সার্চে ইতোমধ্যে চালু হওয়া এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলায় ই-মেইল প্ল্যাটফর্মেও এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

গুগলের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত উন্নতির ফলে অনলাইনে তথ্য অনুসন্ধানের ধরনে বড় পরিবর্তন আসছে। নতুন এই সুবিধা চালু হলে জিমেইলের ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপে উপস্থাপন করবে এআই। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ই-মেইল শনাক্ত করতে পারবেন এবং অল্প সময়েই প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।

এছাড়া, জিমেইলের সার্চ অপশনে সরাসরি প্রশ্ন করেও তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারীর প্রশ্ন বিশ্লেষণ করে একাধিক ই-মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ তৈরি করবে এআই। এতে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহারের জন্য আগে থেকেই জেমিনাই ফর ওয়ার্কপ্লেসসহ গুগল ওয়ার্কস্পেসের স্মার্ট ফিচারস চালু রাখতে হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে ই-মেইল ব্যবস্থাপনায় গতি ও দক্ষতা বাড়বে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: টেকক্রাঞ্চ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
নিউইয়র্কে বাংলাদেশি প্রতিষ্ঠান: শিশুর পড়াশোনায় এআই টিউটর, মাসিক খরচ মাত্র ২০ ডলার
টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ
এআই দিয়ে রায় লিখতে পারবেন না: প্রধান বিচারপতি