ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের স্ক্যাম বা প্রতারণামূলক বার্তা থেকে সতর্ক করতে নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের এই ফিচারে ব্যবহার করা হয়েছে ডিভাইসভিত্তিক মেশিন লার্নিং প্রযুক্তি। এর মাধ্যমে অপরিচিত নম্বর থেকে আসা সম্ভাব্য প্রতারণামূলক বার্তা শনাক্ত করে আগেভাগেই সতর্ক করা হবে ব্যবহারকারীকে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে সীমিত পরিসরে বেটা সংস্করণে ফিচারটির পরীক্ষা চলছে। হোয়াটসঅ্যাপের ‘বাগ বাউন্টি’ কমিউনিটির গবেষকদের সহায়তায় এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘স্ক্যাম অ্যালার্ট’ একটি ঐচ্ছিক সুবিধা। এতে ডিভাইসের ভেতরেই মেশিন লার্নিং মডেলের মাধ্যমে সম্ভাব্য স্ক্যাম শনাক্ত করা হবে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তার কনটেন্ট ডিভাইসের বাইরে পাঠানোর প্রয়োজন হবে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশনও অক্ষুণ্ন থাকবে। একই সঙ্গে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো বার্তা হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কারও কাছে স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট করা হবে না।

যেভাবে কাজ করবে ‘স্ক্যাম অ্যালার্ট’

প্যাটার্ন শনাক্তকরণ: অপরিচিত নম্বর থেকে আসা বার্তার ভাষা ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রতারণার প্যাটার্ন শনাক্ত করার চেষ্টা করবে মেশিন লার্নিং মডেল।

সতর্কবার্তা: সম্ভাব্য স্ক্যাম শনাক্ত হলে চ্যাটে সতর্কবার্তা দেখানো হবে। সেখান থেকে ব্যবহারকারী চাইলে অ্যাকাউন্টটি ব্লক বা রিপোর্ট করতে পারবেন। আবার চাইলে কথোপকথন চালিয়েও যেতে পারবেন।

ভুল সতর্কতা সংশোধন: কোনো চ্যাটকে ভুলভাবে স্ক্যাম হিসেবে শনাক্ত করা হলে ব্যবহারকারী সেটিকে ‘বিশ্বস্ত’ হিসেবে চিহ্নিত করতে পারবেন। এতে সতর্কবার্তা সরিয়ে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে ওই চ্যাটকে স্ক্যাম হিসেবে ফ্ল্যাগ করা হবে না।

ফিচার উন্নয়নে ব্যবহারকারীর সহায়তা: ব্যবহারকারী চাইলে কোনো চ্যাটকে ট্রাস্টেড হিসেবে চিহ্নিত করার পাশাপাশি সর্বশেষ পাঁচটি মেসেজ হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করতে পারবেন। নতুন প্রযুক্তির কার্যকারিতা উন্নত করতে এসব তথ্য ব্যবহার করা হবে।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় ডেটা ডিভাইসের মধ্যেই প্রসেস করা হবে। ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকা এই ফিচারটি চাইলে যেকোনো সময় বন্ধও করা যাবে।

আরও পড়ুন

এর আগে চলতি বছরের শুরুতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে পরিচালিত স্পাইওয়্যার হামলা থেকে সুরক্ষা দিতে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ চালু করেছিল হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পেগাসাসের মতো উন্নত স্পাইওয়্যার আক্রমণের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
কোনো রাস্তার নাম ভুল থাকলে তা সংশোধন করার পাশাপাশি নতুন কোনো রাস্তার নাম গুগল ম্যাপসে যুক্ত করার সুযোগ থাকায় সহজেই সঠিক গন্তব্য খুঁজে পাওয়া যায় গুগল ম্যাপসে।
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এখন ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা পাচ্ছেন নাগরিকরা। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ মিলছে। ফলে এ ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে।
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
নতুন আইফোনের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই পুরোনো বা ব্যবহৃত আইফোন কেনার দিকে ঝুঁকছেন। কম দামে ভালো পারফরম্যান্স পাওয়ার সুযোগ থাকলেও ব্যবহৃত আইফোন কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি। ব্যাটারির অবস্থা থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি ও অ্যাক্টিভেশন লক এসব বিষয়ে অসতর্ক হলে পরে বাড়তি খরচের মুখে পড়তে পারেন। ব্যাটারি হেলথ যাচাই করুন পুরোনো আইফোন কেনার আগে ব্যাটারির সক্ষমতা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। ফোনের সেটিংসে গিয়ে ‘Battery’ এবং ‘Battery Health’ বা সংশ্লিষ্ট ব্যাটারি হেলথ অপশন থেকে ব্যাটারির সর্বোচ্চ সক্ষমতা দেখা যায়। ব্যাটারির সক্ষমতা কমে গেলে চার্জ দ্রুত শেষ হতে পারে। তাই ফোন কেনার আগে ব্যাটারির অবস্থা যাচাই করে সম্ভাব্য পরিবর্তন খরচ সম্পর্কেও ধারণা নেওয়া উচিত। মডেল ও ডিভাইসের তথ্য মিলিয়ে নিন আইফোনটি প্রকৃতপক্ষে কোন মডেলের, তা নিশ্চিত হতে সেটিংসের ‘General’ থেকে ‘About’ বিভাগে প্রবেশ করুন। সেখানে মডেলের নাম, মডেল নম্বর ও সিরিয়াল নম্বর পরীক্ষা করুন। বিক্রেতার দেওয়া তথ্য ও ডিভাইসের তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। পাশাপাশি অ্যাপলের অফিসিয়াল সাপোর্টের মাধ্যমে প্রযোজ্য ডিভাইস-সংক্রান্ত তথ্য পরীক্ষা করা যেতে পারে। ডিসপ্লে ও টাচস্ক্রিন পরীক্ষা করুন ফোনের স্ক্রিনে ফাটল, দাগ, কালো অংশ বা অস্বাভাবিক রং রয়েছে কি না, তা ভালোভাবে দেখুন। স্ক্রিনের বিভিন্ন জায়গায় স্পর্শ করে টাচস্ক্রিনের কার্যকারিতা পরীক্ষা করুন। ডিসপ্লে আগে পরিবর্তন করা হয়ে থাকলে সেটিও জেনে নেওয়া উচিত। কারণ নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ডিসপ্লে ফোন ব্যবহারে সমস্যা তৈরি করতে পারে। ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করুন আইফোন কেনার আগে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে দেখুন। ক্যামেরার ফোকাস, ছবির মান এবং লেন্সের অবস্থা যাচাই করুন। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের শব্দ, ইয়ারপিস, লাউডস্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করুন। এসব ফিচারে সমস্যা থাকলে ফোনের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হতে পারে। ফেস আইডি ও সংযোগব্যবস্থা যাচাই করুন ফেস আইডি-সমর্থিত মডেলে মুখ শনাক্তকরণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করুন। একই সঙ্গে পাওয়ার বাটন, ভলিউম বাটন, চার্জিং পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক ও জিপিএস পরীক্ষা করা প্রয়োজন। সম্ভব হলে নিজের সিম ব্যবহার করে কল করা এবং চার্জার সংযুক্ত করে চার্জিংয়ের কার্যকারিতাও যাচাই করুন। অ্যাক্টিভেশন লক সম্পর্কে সতর্ক থাকুন ব্যবহৃত আইফোন কেনার ক্ষেত্রে অ্যাক্টিভেশন লক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আগের মালিকের অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে ফোনটি যুক্ত থাকলে নতুন ক্রেতা সেটি সক্রিয় করতে সমস্যায় পড়তে পারেন। তাই বিক্রেতার উপস্থিতিতে নিশ্চিত হতে হবে যে ফোনটি আগের মালিকের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে। ফোনটি মুছে নতুন করে সেটআপ করার সময় আগের মালিকের অ্যাকাউন্টের তথ্য চাইছে কি না, সেটিও খেয়াল করুন। প্রয়োজনীয় যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত টাকা পরিশোধ না করাই নিরাপদ। আইএমইআই ও যন্ত্রাংশের ইতিহাস দেখুন ফোনের আইএমইআই নম্বর ডিভাইসের তথ্যের সঙ্গে মিলিয়ে নিন। সেটিংসের ‘Parts and Service History’ বিভাগে সমর্থিত মডেলগুলোতে যন্ত্রাংশ পরিবর্তন বা মেরামতের তথ্য পাওয়া যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বদলানো হয়ে থাকলে সেটির কারণ, ব্যবহৃত যন্ত্রাংশের ধরন এবং মেরামতের ইতিহাস সম্পর্কে বিক্রেতার কাছে জানতে চান। সব মিলিয়ে, পুরোনো আইফোন কেনার সময় শুধু মডেল বা কম দামকে প্রাধান্য না দিয়ে ফোনের সামগ্রিক অবস্থা যাচাই করা জরুরি। ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি, সংযোগব্যবস্থা, যন্ত্রাংশের ইতিহাস ও অ্যাক্টিভেশন লক পরীক্ষা করে সিদ্ধান্ত নিলে ত্রুটিপূর্ণ ডিভাইস কেনার ঝুঁকি এবং ভবিষ্যতের বাড়তি খরচ কমানো সম্ভব। আরটিভি/এসকে
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
ইন্টারনেটে কোনো খবর, গসিপ কিংবা প্রয়োজনীয় তথ্যের লিংকে ক্লিক করার পর হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে ‘Page Not Found’ বা ‘404 Error’। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পড়তে গিয়ে এমন বার্তা এলে স্বাভাবিকভাবেই বিরক্ত হন ব্যবহারকারীরা।
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শক ও ভিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন নির্মাতারা। তবে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সেই আয়ের পথ আরও কঠিন করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
আরও পড়ুন
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
এবার হোয়াটসঅ্যাপেও শিডিউল করা যাবে অডিও-ভিডিও কল
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
হোয়াটসঅ্যাপে এই ৭ ভুল করলেই ডেকে আনবেন বিপদ