ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মেটা মামলায় হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: সংগৃহীত

তরুণ ব্যবহারকারীদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রে আইনি চাপে রয়েছে মেটা। এরই মধ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) শুরু হচ্ছে ৩০টি অঙ্গরাজ্যের করা একটি গুরুত্বপূর্ণ মামলার জুরি ট্রায়াল। এতে মেটা হেরে গেলে যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম ও ফেসবুকের বেশ কিছু জনপ্রিয় ফিচার ও অ্যালগরিদমে বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়েছে, শিশু-কিশোরদের গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। অঙ্গরাজ্যগুলো মেটার কাছে এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণও দাবি করেছে।

শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, মামলায় ইনস্টাগ্রাম ও ফেসবুকের বেশ কিছু মৌলিক ফিচার পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লাইক সংখ্যা প্রদর্শন বন্ধ করা, ‘ইনফিনিট স্ক্রল’ ব্যবস্থা সীমিত বা বন্ধ করা এবং কিশোর ব্যবহারকারীদের জন্য অভিভাবক যাচাইয়ের ব্যবস্থা চালু করা।

এ ছাড়া ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে সহায়ক বলে অভিযোগ করা সুপারিশ অ্যালগরিদমে পরিবর্তন, কিছু চেহারা পরিবর্তনকারী ইমেজ ফিল্টার সরিয়ে দেওয়া, ভিডিওর অটোপ্লে বন্ধ করা, একজন ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট তৈরির সুযোগ সীমিত করা এবং স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া বা নির্দিষ্ট সময় পর অদৃশ্য হয়ে যাওয়া পোস্টের সুবিধা বন্ধ করার দাবিও রয়েছে।

অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, এসব ফিচার এমনভাবে নকশা করা হয়েছে যাতে শিশু-কিশোরসহ ব্যবহারকারীরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অবস্থান করেন এবং বারবার ফিরে আসেন। পাশাপাশি ঘন ঘন নোটিফিকেশন পাঠিয়েও ব্যবহারকারীদের অ্যাপে ধরে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মেটা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা অভিযোগগুলোর সঙ্গে দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেন। তরুণদের সহায়তা করার ক্ষেত্রে মেটার দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে এবং আদালতে উপস্থাপিত প্রমাণেও সেটি উঠে আসবে বলে তারা আত্মবিশ্বাসী।

মামলাটির শুনানি হবে ক্যালিফোর্নিয়ার প্রধান ফেডারেল বিচারক ইভন গনজালেজ রজার্সের আদালতে। এর আগে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যকার বহুল আলোচিত মামলাটিও তার আদালতে হয়েছিল।

এদিকে নিউ মেক্সিকোতে মেটার বিরুদ্ধে পৃথক একটি মামলায় ইতোমধ্যে বড় ধরনের রায় এসেছে। সেখানে বিচারক ব্রায়ান বিডশেইড মেটাকে ৯৪ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছেন এবং প্ল্যাটফর্মে বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য লাইক সংখ্যা প্রদর্শন বন্ধ করা, কিশোরদের মাধ্যমে নগ্ন ছবি পাঠানো বা গ্রহণে নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট সময়ে পুশ নোটিফিকেশন সীমিত করার নির্দেশ রয়েছে।

মেটা ওই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

বিশেষজ্ঞদের দৃষ্টিতে, এবার ৩০টি অঙ্গরাজ্যের মামলার গুরুত্ব আরও বেশি। কারণ সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর মোট জনসংখ্যা যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ। ফলে মেটার বিরুদ্ধে রায় গেলে নিউ মেক্সিকোর মতো শুধু একটি অঙ্গরাজ্যে নয়, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে প্ল্যাটফর্মের ব্যবহার-পদ্ধতিতে পরিবর্তন আনার চাপ তৈরি হতে পারে।

মামলায় মেটার অভ্যন্তরীণ গবেষণার তথ্যও উপস্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, লাইক সংখ্যা ব্যবহারকারীদের মধ্যে সামাজিক তুলনার প্রবণতা বাড়াতে পারে। অন্যের ছবি বা জীবনযাপনের সঙ্গে নিজের অবস্থান তুলনা করার এই প্রবণতার সঙ্গে একাকিত্ব, নিজের শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং নেতিবাচক আবেগের সম্পর্ক থাকার কথাও গবেষণায় উঠে এসেছে।

মেটা জানিয়েছে, তারা এরই মধ্যে ২০ লাখের বেশি নথি আদালতে জমা দিয়েছে।

আরও পড়ুন

মামলায় মেটা হেরে গেলে বিপুল অঙ্কের আর্থিক জরিমানার পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকের দীর্ঘদিনের পরিচিত ফিচার, নোটিফিকেশন ব্যবস্থা এবং সুপারিশ অ্যালগরিদমেও পরিবর্তন আসতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাই বদলে যেতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্যবস্থার পাশাপাশি এখন ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে পুলিশি সেবা পাচ্ছেন নাগরিকরা। অনলাইন জিডি ব্যবস্থার মাধ্যমে যেকোনো সময় অভিযোগ দাখিল, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে ডিজিটাল যোগাযোগ এবং জিডির সার্টিফাইড ডিজিটাল কপি সংগ্রহের সুযোগ মিলছে। ফলে এ ব্যবস্থা সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখছে।
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
নতুন আইফোনের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই পুরোনো বা ব্যবহৃত আইফোন কেনার দিকে ঝুঁকছেন। কম দামে ভালো পারফরম্যান্স পাওয়ার সুযোগ থাকলেও ব্যবহৃত আইফোন কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি। ব্যাটারির অবস্থা থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি ও অ্যাক্টিভেশন লক এসব বিষয়ে অসতর্ক হলে পরে বাড়তি খরচের মুখে পড়তে পারেন। ব্যাটারি হেলথ যাচাই করুন পুরোনো আইফোন কেনার আগে ব্যাটারির সক্ষমতা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। ফোনের সেটিংসে গিয়ে ‘Battery’ এবং ‘Battery Health’ বা সংশ্লিষ্ট ব্যাটারি হেলথ অপশন থেকে ব্যাটারির সর্বোচ্চ সক্ষমতা দেখা যায়। ব্যাটারির সক্ষমতা কমে গেলে চার্জ দ্রুত শেষ হতে পারে। তাই ফোন কেনার আগে ব্যাটারির অবস্থা যাচাই করে সম্ভাব্য পরিবর্তন খরচ সম্পর্কেও ধারণা নেওয়া উচিত। মডেল ও ডিভাইসের তথ্য মিলিয়ে নিন আইফোনটি প্রকৃতপক্ষে কোন মডেলের, তা নিশ্চিত হতে সেটিংসের ‘General’ থেকে ‘About’ বিভাগে প্রবেশ করুন। সেখানে মডেলের নাম, মডেল নম্বর ও সিরিয়াল নম্বর পরীক্ষা করুন। বিক্রেতার দেওয়া তথ্য ও ডিভাইসের তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। পাশাপাশি অ্যাপলের অফিসিয়াল সাপোর্টের মাধ্যমে প্রযোজ্য ডিভাইস-সংক্রান্ত তথ্য পরীক্ষা করা যেতে পারে। ডিসপ্লে ও টাচস্ক্রিন পরীক্ষা করুন ফোনের স্ক্রিনে ফাটল, দাগ, কালো অংশ বা অস্বাভাবিক রং রয়েছে কি না, তা ভালোভাবে দেখুন। স্ক্রিনের বিভিন্ন জায়গায় স্পর্শ করে টাচস্ক্রিনের কার্যকারিতা পরীক্ষা করুন। ডিসপ্লে আগে পরিবর্তন করা হয়ে থাকলে সেটিও জেনে নেওয়া উচিত। কারণ নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ডিসপ্লে ফোন ব্যবহারে সমস্যা তৈরি করতে পারে। ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করুন আইফোন কেনার আগে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে দেখুন। ক্যামেরার ফোকাস, ছবির মান এবং লেন্সের অবস্থা যাচাই করুন। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের শব্দ, ইয়ারপিস, লাউডস্পিকার ও মাইক্রোফোন পরীক্ষা করুন। এসব ফিচারে সমস্যা থাকলে ফোনের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হতে পারে। ফেস আইডি ও সংযোগব্যবস্থা যাচাই করুন ফেস আইডি-সমর্থিত মডেলে মুখ শনাক্তকরণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করুন। একই সঙ্গে পাওয়ার বাটন, ভলিউম বাটন, চার্জিং পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক ও জিপিএস পরীক্ষা করা প্রয়োজন। সম্ভব হলে নিজের সিম ব্যবহার করে কল করা এবং চার্জার সংযুক্ত করে চার্জিংয়ের কার্যকারিতাও যাচাই করুন। অ্যাক্টিভেশন লক সম্পর্কে সতর্ক থাকুন ব্যবহৃত আইফোন কেনার ক্ষেত্রে অ্যাক্টিভেশন লক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আগের মালিকের অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে ফোনটি যুক্ত থাকলে নতুন ক্রেতা সেটি সক্রিয় করতে সমস্যায় পড়তে পারেন। তাই বিক্রেতার উপস্থিতিতে নিশ্চিত হতে হবে যে ফোনটি আগের মালিকের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে। ফোনটি মুছে নতুন করে সেটআপ করার সময় আগের মালিকের অ্যাকাউন্টের তথ্য চাইছে কি না, সেটিও খেয়াল করুন। প্রয়োজনীয় যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত টাকা পরিশোধ না করাই নিরাপদ। আইএমইআই ও যন্ত্রাংশের ইতিহাস দেখুন ফোনের আইএমইআই নম্বর ডিভাইসের তথ্যের সঙ্গে মিলিয়ে নিন। সেটিংসের ‘Parts and Service History’ বিভাগে সমর্থিত মডেলগুলোতে যন্ত্রাংশ পরিবর্তন বা মেরামতের তথ্য পাওয়া যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বদলানো হয়ে থাকলে সেটির কারণ, ব্যবহৃত যন্ত্রাংশের ধরন এবং মেরামতের ইতিহাস সম্পর্কে বিক্রেতার কাছে জানতে চান। সব মিলিয়ে, পুরোনো আইফোন কেনার সময় শুধু মডেল বা কম দামকে প্রাধান্য না দিয়ে ফোনের সামগ্রিক অবস্থা যাচাই করা জরুরি। ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি, সংযোগব্যবস্থা, যন্ত্রাংশের ইতিহাস ও অ্যাক্টিভেশন লক পরীক্ষা করে সিদ্ধান্ত নিলে ত্রুটিপূর্ণ ডিভাইস কেনার ঝুঁকি এবং ভবিষ্যতের বাড়তি খরচ কমানো সম্ভব। আরটিভি/এসকে
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
ইন্টারনেটে কোনো খবর, গসিপ কিংবা প্রয়োজনীয় তথ্যের লিংকে ক্লিক করার পর হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে ‘Page Not Found’ বা ‘404 Error’। গুরুত্বপূর্ণ কোনো তথ্য পড়তে গিয়ে এমন বার্তা এলে স্বাভাবিকভাবেই বিরক্ত হন ব্যবহারকারীরা।
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শক ও ভিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন নির্মাতারা। তবে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য সেই আয়ের পথ আরও কঠিন করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের ৬৪ জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়।
সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
আরও পড়ুন
সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
অপ্রতিমকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন দুদু
মোদিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিলেন শ্রীলেখা, সঙ্গে আরও যা লিখলেন ফেসবুকে