ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বাজারে আসছে টেসলার ‘রোবোট্যাক্সি’ সাইবারক্যাব

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত

উবার ও ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে স্বচালিত রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ শিগগিরই বাজারে আনার ইঙ্গিত দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ইলন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রচারণামূলক ছবি প্রকাশ করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ আয়োজনে সাইবারক্যাবে বিশেষ প্রবেশাধিকার পাওয়ার সুযোগের কথা জানানো হয়।

টেসলার ওয়েবসাইটে আয়োজিত একটি লটারিতে অংশ নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ জেতা যাবে। প্রচারণায় কোম্পানিটি বলেছে, অস্টিনে তাদের সাইবারক্যাব রোবোট্যাক্সির উদ্বোধন উদযাপন করা হবে এবং নির্বাচিত ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকার সুযোগ পাবেন।

২০২৪ সালের অক্টোবরে প্রথমবার উন্মোচিত সোনালি রঙের সাইবারক্যাবে দুইজন যাত্রী বসতে পারবেন। এটি টেসলার প্রথম গাড়ি, যাতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই।

সাইবারক্যাব উন্মোচনের সময় ইলন মাস্ক জানিয়েছিলেন, ২০২৭ সালের আগেই এসব স্বচালিত গাড়ির উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে টেসলার। ব্যক্তিগত ক্রেতাদের কাছে গাড়িটি ৩০ হাজার ডলারের কম দামে বিক্রির লক্ষ্যও রয়েছে কোম্পানিটির।

মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রকাশনা দ্য ইনফরমেশন সম্প্রতি জানিয়েছে, টেসলার কর্মীদের বলা হয়েছে, প্রথমে জনসাধারণের চলাচলের রাস্তায় কর্মীদের জন্য সাইবারক্যাবের যাত্রা শুরু হবে। পরে গাড়িগুলো অস্টিনে টেসলার রোবোট্যাক্সি সেবার বহরে যুক্ত করা হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার ভক্তরা বিভিন্ন পার্কিং এলাকায় বিপুলসংখ্যক সাইবারক্যাব দেখতে পাওয়ার দাবি করেছেন। এতে গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন ও বাণিজ্যিক যাত্রা খুব কাছেই এমন গুঞ্জন আরও জোরালো হয়েছে।

গত বছর অস্টিনে মডেল ওয়াই এসইউভি ব্যবহার করে স্বচালিত রোবোট্যাক্সি সেবা চালু করে টেসলা। পরে ধীরে ধীরে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে এ সেবার কার্যক্রম সম্প্রসারিত হয়।

তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনে এখনো অনেক স্বচালিত গাড়িতে জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একজন মানব তত্ত্বাবধায়ক বা চালক প্রস্তুত রাখার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন

এদিকে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের স্বচালিত গাড়িবিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে তাদের সেবা পরিচালনা করছে। ফলে রোবোট্যাক্সির বাজারে টেসলার নতুন সাইবারক্যাব কতটা প্রতিযোগিতা তৈরি করতে পারে, সেদিকেই এখন নজর প্রযুক্তি ও গাড়ি শিল্পসংশ্লিষ্টদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক