ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত

প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।

১৯৬০-এর দশকে মরক্কোর জেবেল ইরহুদ এলাকায় একটি জীবাশ্ম খুলি আবিষ্কৃত হয়। প্রথমে এটিকে নিয়ান্ডারথাল মানুষের খুলি মনে করা হলেও ২০১৭ সালে গবেষকেরা নিশ্চিত হন, এটি প্রাচীন হোমো স্যাপিয়েন্সের নিদর্শন। এর বয়স প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর।

খুলিটির ত্রিমাত্রিক ডিজিটাল মডেল এবং আফ্রিকার মানুষের শারীরিক গঠনের তথ্য ব্যবহার করে মুখচ্ছবিটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, আধুনিক মানুষের সঙ্গে তার চেহারার বেশ মিল থাকলেও ভ্রূরেখা ছিল বেশি দৃঢ় এবং মুখমণ্ডলের গঠনে কিছুটা পার্থক্য ছিল।

গবেষণায় ওই মানুষের মস্তিষ্কের আয়তন পাওয়া গেছে প্রায় ১ হাজার ২৩০ ঘন সেন্টিমিটার। আধুনিক প্রাপ্তবয়স্ক পুরুষের গড় আয়তন প্রায় ১ হাজার ২৩৪ ঘন সেন্টিমিটার। অর্থাৎ দুই সময়ের মানুষের মস্তিষ্কের আয়তনে উল্লেখযোগ্য মিল রয়েছে।

ছবি: সংগৃহীত

তবে ওই মানুষের ত্বক, চুল ও চোখের রং সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গবেষকরা সম্ভাব্য বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে মুখচ্ছবিতে কালো চুল ও দাড়ি যুক্ত করেছেন।

জেবেল ইরহুদ এলাকায় এ পর্যন্ত অন্তত পাঁচজন হোমো স্যাপিয়েন্সের ২২টি জীবাশ্ম হাড় পাওয়া গেছে। পাশাপাশি মিলেছে পাথরের হাতিয়ার, আগুন ব্যবহারের প্রমাণ এবং শিকার করা প্রাণীর হাড়।

গবেষণাটি প্রকাশিত হয়েছে হেরিটেজ সাময়িকীতে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে ইউটিউবের নতুন নীতিমালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও পুনরাবৃত্তিমূলক ভিডিওর বিস্তার ঠেকাতে নতুন নীতিমালা কার্যকরের উদ্যোগ নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব।
কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে ইউটিউবের নতুন নীতিমালা
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির ব্যবহার দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গুগল ইমেজ সার্চ, পিন্টারেস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা মিলছে এসব ছবির।
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে মেটা।
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা