
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। দিনব্যাপী এ আয়োজনে গ্রাহক, প্রযুক্তিপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
প্রতিষ্ঠানটির আয়োজনে অতিথিরা আইফোন ১৮ প্রো সরাসরি দেখা ও ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে বিশেষ কেনাকাটার অফার, আকর্ষণীয় উপহার, ‘ক্রিয়েটরস লাউঞ্জ’ এবং ‘আইফোন ১৮ প্রো ফটোবুথ’এর মতো নানা আয়োজন।
২০০৮ সাল থেকে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত রিসেলার হিসেবে কার্যক্রম পরিচালনা করছে এক্সিকিউটিভ মেশিনস। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশের গ্রাহকদের কাছে অ্যাপলের সর্বশেষ পণ্য ও অনুমোদিত সেবা পৌঁছে দিয়ে আসছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ মেশিনসের জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান মাশফিক বলেন, আইফোন ১৮ প্রো-এর আগমন আমাদের গ্রাহক এবং বাংলাদেশের অ্যাপল কমিউনিটির জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক মুহূর্ত। এই আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের আইফোন ১৮ প্রো সরাসরি ব্যবহারের সুযোগ করে দিতে চাই এবং একই সঙ্গে এক্সিকিউটিভ মেশিনসের সঙ্গে একটি স্মরণীয় অভিজ্ঞতা উপহার দিতে চাই।
আয়োজকেরা জানান, দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইফোন ১৮ প্রো ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি অ্যাপলের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পাবেন। নতুন প্রো সিরিজের পণ্যকে ঘিরে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আরটিভি/এসকে


