ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে চাপে টেসলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
অপটিমাস রোবট। ছবি: সংগৃহীত

মানুষের মতো দেখতে ও কাজ করতে সক্ষম হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনায় এগোচ্ছে টেসলা। তবে অপটিমাস রোবটের উৎপাদন বাড়াতে গিয়ে জটিলতার মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে অপটিমাসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে টেসলা। বছরের দ্বিতীয় প্রান্তিকে যেখানে সপ্তাহে কয়েক ডজন রোবট তৈরি করা হচ্ছিল, বর্তমানে তা বেড়ে কয়েক শতে পৌঁছেছে। তবে উৎপাদন আরও বাড়িয়ে ধারাবাহিক পর্যায়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

সরবরাহকারীদের সীমাবদ্ধতা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ত্রুটি এবং বিশেষ করে রোবটের জটিল হাত সংযোজনের প্রক্রিয়া উৎপাদনের গতি বাড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ প্রতি সপ্তাহে এক হাজার অপটিমাস তৈরির লক্ষ্য রয়েছে টেসলার। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা সপ্তাহে ২০ হাজার ইউনিটে নেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্রিমন্ট কারখানায় তৈরি হচ্ছে অপটিমাসের তৃতীয় সংস্করণ। আগের মডেলের তুলনায় এতে হালকা কাঠামো, উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং আরও মানবসদৃশ নকশা যুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অপটিমাসের কৃত্রিম বুদ্ধিমত্তা পাঁচ লাখ ঘণ্টার বেশি বাস্তব পরিবেশের তথ্য ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে রোবটটি এখনো সাধারণ উদ্দেশ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে না। নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রাম করে তত্ত্বাবধানের মাধ্যমে টেসলার কারখানা ও পরীক্ষামূলক এলাকায় এটি ব্যবহার করা হচ্ছে।

টেসলা এখনো অপটিমাসের বর্তমান সংস্করণকে চূড়ান্ত ভোক্তা পণ্য হিসেবে বিবেচনা করছে না। রোবটটির স্থায়িত্ব ও যান্ত্রিক সক্ষমতায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে। তাই শুরুতে সরাসরি বিক্রির বদলে নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কাছে রোবট ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিকভাবে এমন গুদাম ও শিল্পপ্রতিষ্ঠানকে বেছে নেওয়া হতে পারে, যেখানে টেসলার নিজস্ব কারখানার মতো নিয়ন্ত্রিত পরিবেশ রয়েছে। এতে প্রয়োজন হলে রোবট ফিরিয়ে নিয়ে যান্ত্রিক উন্নয়ন করার পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করার সুযোগ পাবে টেসলা।

উৎপাদনের এই জটিলতার মধ্যেও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অপটিমাসকে প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচনা করছেন। পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের শেষ নাগাদ অপটিমাসের বাণিজ্যিক বিক্রি শুরু হতে পারে বলে আশা করছেন তিনি।

তবে সেই লক্ষ্য পূরণে মানুষের মতো জটিল হাত বড় পরিসরে নির্ভরযোগ্যভাবে উৎপাদন করতে পারাই টেসলার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টার উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্পেসএক্সের প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক প্রদর্শনীতে বাতাসে উঠে উল্টে যাওয়া এবং একাধিক গাড়ি টপকে অবতরণের কৌশল দেখিয়েছে। তবে গাড়িটির নিরাপত্তা, ব্যবহারিক সক্ষমতা ও বাজারে আসার সময় নিয়ে এখনো রয়েছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি স্থাপনায় গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিলম্বিত নতুন রোডস্টারকে এবার এমন প্রযুক্তির গাড়ি হিসেবে তুলে ধরা হয়েছে, যা প্রচলিত স্পোর্টস কারের ধারণাকে নতুন মাত্রা দিতে পারে। প্রদর্শনীতে দেখা যায়, গাড়িটি একটি র‌্যাম্প বেয়ে ওপরে উঠে বাতাসে উল্টে যায়। পরে বিশেষ থ্রাস্টার বা বায়ু নির্গমন ব্যবস্থার সাহায্যে মাটিতে অবতরণ করে। এ ছাড়া ‘কিকফ্লিপ’ নামের একটি কৌশলে গাড়িটি বাতাসে উঠে পার্ক করে রাখা পাঁচটি গাড়ির ওপর দিয়ে উল্টে যায় এবং নিরাপদে অবতরণ করে। মাস্কের দাবি, নতুন রোডস্টার শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নেবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। চালকবিহীন প্রদর্শনী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রদর্শনীর সময় গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না। মাস্ক জানান, দুর্ঘটনায় কেউ আহত হওয়ার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘সাফল্য নিশ্চিত নয়। আমি সত্যিই বলছি। এটি সম্ভবত কাজ করবে, কিন্তু যদি কাজ না করে, তাহলে আমরা নিরাপদ দূরত্বে থাকব।’ এরপর তিনি যোগ করেন, ‘উত্তেজনা শতভাগ নিশ্চিত।’ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরলেও মাস্ক স্বীকার করেন, এটি সব দিক থেকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়নি। ফলে গাড়িটির উড়ন্ত কৌশল বাস্তবে কতটা নিরাপদ এবং সাধারণ সড়কে এমন প্রযুক্তি ব্যবহারের অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রায় এক দশকের বিলম্বের পর অনুষ্ঠিত প্রদর্শনীতে গাড়িটি সফলভাবে বাতাসে উঠে উল্টে অবতরণ করলে উপস্থিত দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন। মাস্ক তখন বলেন, ‘বেশ, এটা কাজ করেছে। উফ! উড়ন্ত গাড়ি সত্যিই বাস্তব।’ গাড়িটিতে ১০টি বিশেষ নোজল বা বায়ু নির্গমনের মুখ রয়েছে বলে জানান মাস্ক। তাঁর ভাষ্য, টেসলা ও স্পেসএক্সের প্রকৌশলীদের যৌথ কাজের ফল এই প্রযুক্তি। উৎপাদন শুরু ২০২৮ সালে, দাম অজানা টেসলার নতুন রোডস্টারটি ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালে প্রথমবার গাড়িটির প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছিল। তখন ২০২০ সালে উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বারবার পিছিয়েছে। গাড়িটির দাম এখনো ঘোষণা করা হয়নি। ২০১৭ সালে বুকিং চালুর সময় মূল সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ডলার। সীমিত সংস্করণের ‘ফাউন্ডার্স সিরিজ’-এর দাম ছিল আড়াই লাখ ডলার। নতুন সংস্করণে স্পেসএক্সের প্রযুক্তি যুক্ত হওয়ায় দাম কত হবে, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া গাড়িটির উড়তে সক্ষম সংস্করণটি সাধারণ সড়কে চলাচলের অনুমতি পাবে কি না, সে বিষয়েও বিস্তারিত জানায়নি টেসলা। মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রদর্শনীর ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ এর নিরাপত্তা ও বাস্তব ব্যবহার নিয়ে সংশয় জানিয়েছেন। নতুন রোডস্টারের প্রদর্শনী ভবিষ্যতের পরিবহন প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরি করলেও এর নিরাপত্তা, ব্যবহারিক সক্ষমতা, মূল্য এবং নিয়ন্ত্রক অনুমোদন এসব প্রশ্নের উত্তর এখনো বাকি। আরটিভি/এসকে
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
স্মার্টফোনকে আঁচড় ও ভাঙনের হাত থেকে রক্ষা করতে অনেকেই ব্যাক কভার ব্যবহার করেন। তবে ফোন চার্জে দেওয়ার সময় কভার খুলে রাখা উচিত কি না, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
আরও পড়ুন
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
টেসলার ব্যাটারি বিস্ফোরণে আগুন, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
‘সেলফ ড্রাইভিং’ চালু করে চলন্ত টেসলায় চালকের ঘুম, এরপর যা করল পুলিশ
টেক্সাসে চালকবিহীন ‘সাইবারক্যাব’ চালু করল টেসলা