ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

কোনো রাস্তার নাম ভুল থাকলে তা সংশোধন করার পাশাপাশি নতুন কোনো রাস্তার নাম গুগল ম্যাপসে যুক্ত করার সুযোগ থাকায় সহজেই সঠিক গন্তব্য খুঁজে পাওয়া যায় গুগল ম্যাপসে। আর তাই অচেনা কোনো স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই।

তবে ব্যবহারকারীদের দেওয়া তথ্য যাচাই করে প্রকাশ করলেও কখনো কখনো ভুল তথ্যও গুগল ম্যাপসে জায়গা করে নেয়। চীনের বেইজিংয়ে ভুল তথ্য দিয়ে গুগল ম্যাপসে নিজের নামে একটি রাস্তার নামকরণ করছিলেন গে ইউলু নামের এক ব্যক্তি।

২০১৩ সালে বেইজিংয়ের চাওইয়াং এলাকায় একটি রাস্তার নামের সাইনবোর্ড না থাকায় বিষয়টি গে ইউলুর নজরে পড়ে। প্রশাসনিক জটিলতার কারণে রাস্তাটিতে সাইনবোর্ড বসানো হয়নি। গে ইউলু তখন নিজেই একটি সাইনবোর্ড তৈরি করে সেখানে লাগিয়ে দেন। সাইনবোর্ডে রাস্তার নাম লেখা হয় ‘গে ইউ লু’। চীনা ভাষায় ‘লু’ শব্দের অর্থ রাস্তা। আবার ‘লু’ গে ইউলুর নিজের নামেরও অংশ। ফলে সাইনবোর্ডে লেখা নামটি স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হয়নি। দেখতে সরকারি সাইনবোর্ডের মতো হওয়ায় অনেকেই সেটিকে সত্যিকারের রাস্তার নাম হিসেবে গ্রহণ করেন।

গে ইউলুর তৈরি করা সাইনবোর্ডটি যে এতটা প্রভাব ফেলবে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি। ২০১৫ সালের মধ্যে ‘গে ইউ লু’ নামটি সরকারি নথিতে যুক্ত হয়ে যায়। এরপর নামটি বিভিন্ন মানচিত্র ও নেভিগেশন সেবায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুগল ম্যাপসেও রাস্তার নামটি দেখা যায়। পরে অবশ্য বিষয়টি ধরা পড়ে। সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয় এবং বিভিন্ন মানচিত্রে থাকা রাস্তার নামও সংশোধন করা হয়। তবে এর আগে কয়েক বছর ধরে নিজের নামে একটি রাস্তার নাম সরকারি নথি ও অনলাইন মানচিত্রে থাকার বিরল অভিজ্ঞতা পেয়েছিলেন গে ইউলু।

অনলাইন মানচিত্রে রাস্তার নাম পরিবর্তন বা নতুন কোনো রাস্তা যুক্ত করার ক্ষেত্রে সরকারি সংস্থার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারকারীদেরও তথ্য সংশোধন বা নতুন তথ্য যোগ করার সুযোগ রয়েছে। গুগল ম্যাপসে প্লাস (+) আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা ভুল রাস্তার নাম সংশোধনের প্রস্তাব দিতে পারেন। মানচিত্রে কোনো রাস্তা না থাকলে সেটিও যোগ করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীদের দেওয়া তথ্য অবশ্য সরাসরি মানচিত্রে প্রকাশ করা হয় না। ভুল বা ভুয়া তথ্য ঠেকাতে গুগল মানবকর্মীর পাশাপাশি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এসব তথ্য যাচাই করে।

গে ইউলুর দেওয়া রাস্তার নাম নথিভুক্ত করেছিল চীনের জনপ্রিয় মানচিত্র সেবা বাইদু ম্যাপসও। রাস্তার নামের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বাইদু মানুষ ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে। তবে গে ইউলুর তৈরি সাইনবোর্ডটি দেখতে সরকারি সাইনবোর্ডের মতো হওয়ায় সেটি ভুয়া, বিষয়টি যাচাইয়ের সময় ধরা পড়েনি বলে ধারণা করা হয়। বাইদু ম্যাপসে নামটি যুক্ত হওয়ার পর সেটি অন্য মানচিত্র সেবাগুলোতেও ছড়িয়ে পড়ে। অ্যাপল ম্যাপস, গুগল ম্যাপস ও অটোনাভির মতো সেবাতেও একসময় ‘গে ইউ লু’ নামটি দেখা যায়।

সূত্র: বিজিআর ডটকম

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে নতুন নভোচারী নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
চাঁদে ঘাঁটি গড়তে নতুন নভোচারী খুঁজছে নাসা
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান। এ জন্য একজন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে তারা, যার প্রধান কাজ হবে সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখা, কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে তা শনাক্ত করা এবং সংশ্লিষ্ট তথ্য প্রতিষ্ঠানকে জানানো।
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে।
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন