ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
কাল্পনিক ছবি

ভ্রমণ পিপাসু ব্যক্তিদের সুবিধার জন্য গুগল ম্যাপসের ‘আস্ক ম্যাপস’ ফিচারে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন টুল। এর সাহায্যে এক দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ ছুটির জন্যও তৈরি করা যাবে ধাপে ধাপে ভ্রমণসূচি। নতুন এই সুবিধায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে দেবে গুগল ম্যাপস।

কোথায় ঘুরবেন, কোন পথে যাবেন, কোথায় বিরতি নেবেন সবকিছুরই একটি সাজানো তালিকা পাওয়া যাবে। শুধু পরিকল্পনা তৈরি নয়, যাত্রাপথে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য জানতেও সাহায্য করবে এই ফিচার।

অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে ম্যাপস

ভ্রমণ ছাড়া দৈনন্দিন নানা কাজেও সহায়তা করবে নতুন টুল। বিউটি পার্লার, পোষ্য পরিচর্যা, গাড়ি মেরামত কিংবা বাড়ির মেরামতের জন্য কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের খালি সময় খুঁজে দেখা যাবে। কোন প্রতিষ্ঠানে কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নিজের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।

যাত্রাপথেই মিলবে প্রয়োজনীয় তথ্য

নতুন টুলের সাহায্যে প্রতিদিনের ভ্রমণসূচির পাশাপাশি প্রতিটি গন্তব্যের জন্য মানচিত্রে নম্বরযুক্ত পিন দেখা যাবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বুঝতে পারবেন পর্যটকেরা। ভ্রমণসূচিতে থাকবে স্থানীয়দের জানা নানা পরামর্শও।

যাত্রাপথে যানজটের অবস্থা, দোকান বা রেস্তরাঁ খোলা আছে কি না, কিংবা পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন এ ধরনের তাৎক্ষণিক তথ্যও পাওয়া যাবে। ফলে আগে থেকে তৈরি পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে।

কোনও কারণে পরিকল্পনা বদলাতে হলে নতুন করে সব সাজানোর প্রয়োজন নেই। গুগল ম্যাপসকে নির্দেশ দিলেই ভ্রমণসূচিতে পরিবর্তন আনা যাবে। যেমন, নির্দিষ্ট পথে দুপুরের খাবারের জন্য একটি বিরতি যোগ করতে বলা যেতে পারে।

পরিকল্পনায় থাকা যে কোনও গন্তব্যে ট্যাপ করলেই সেখানে পৌঁছনোর দিকনির্দেশনা পাওয়া যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও রয়েছে। চাইলে সেটি গুগল ডকসেও রফতানি করা যাবে।

বন্ধুদের সঙ্গে ভাগ করা তালিকাও খুঁজে দেবে

গুগল ম্যাপসে সংরক্ষণ করে রাখা পছন্দের জায়গার তালিকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াও সহজ হবে। ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করলেই সংরক্ষিত তালিকা থেকে প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে পারবে। যেমন, পাঁচজনের বসার জায়গা রয়েছে এবং আগামী ৩০ মিনিটের মধ্যে যাওয়া যাবে এমন রেস্তোরাঁ বা অন্য কোনও জায়গা খুঁজে দিতে বলা যাবে। ম্যাপস তখন সরাসরি পাওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য জায়গাগুলো দেখাবে।

কোথায় চালু হচ্ছে নতুন সুবিধা?

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন আপডেট চালু হচ্ছে। বছরের শেষের ছুটির ভ্রমণ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ইউরোপের ৩০টি দেশে, যার মধ্যে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে, নতুন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।

ভ্রমণ পরিকল্পনা তৈরি এবং সংরক্ষিত জায়গার তালিকা খোঁজার টুল ‘আস্ক ম্যাপস’ যেখানে চালু রয়েছে, সেই ২০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। তবে ‘নো বিফোর ইউ গো’ নামে পথসংক্রান্ত পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা আপাতত প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।

প্রযুক্তি সংস্থাগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সময়সাপেক্ষ কাজ সহজ করার দিকে এগোচ্ছে। গুগল ম্যাপসের এই উদ্যোগও সেই প্রবণতারই অংশ। ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন অ্যাপয়েন্টমেন্ট খোঁজাসহ একাধিক কাজ একই জায়গায় করার সুযোগ তৈরি করছে নতুন ফিচারটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?
রোদ থেকে চোখ বাঁচাতে সানগ্লাস ব্যবহার করেন অনেকেই। তবে রোদচশমা পরার পর কখনো কখনো সোজা রাস্তা বা দেয়ালের রেখা বাঁকা, ঢেউখেলানো কিংবা হেলে আছে বলে মনে হতে পারে।
সানগ্লাস পরলেই সোজা জিনিস বাঁকা দেখায় কেন?
বিশ্বের দামি ৫ কফি / হাতি ও বিড়ালের মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি!
কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি পান করার অভ্যাস রয়েছে কোটি কোটি মানুষের। তবে সব কফির দাম এক নয়। কিছু কফির স্বাদ, সুগন্ধ, উৎপাদন প্রক্রিয়া এবং বিরলতার কারণে দাম সাধারণ কফির তুলনায় কয়েক গুণ বেশি।
হাতি ও বিড়ালের মল থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি কফি!
ডিম পাড়ে যে পাহাড়, প্রকৃতির এক বিস্ময়কর রহস্য!
চীনের গুইঝো প্রদেশে রয়েছে এক রহস্যময় পাহাড়, যার নাম ‘চান দা ইয়া’। স্থানীয়দের কাছে এটি ‘ডিম পাড়া পাহাড়’ নামে পরিচিত। কারণ, প্রায় ৩০ বছর পরপর পাহাড়টির খাড়া পাথুরে দেয়াল থেকে ডিমের মতো দেখতে বিশাল আকৃতির পাথর খসে নিচে পড়ে।
ডিম পাড়ে যে পাহাড়, প্রকৃতির এক বিস্ময়কর রহস্য!
আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন
নিজের কথা বলার পাশাপাশি অন্যের গল্পও মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানায় ‘ডে অফ লিসেনিং’। পরিবার, বন্ধু কিংবা পরিচিত মানুষের জীবনের গল্প শুনে সম্পর্ক দৃঢ় করা এবং মূল্যবান স্মৃতি সংরক্ষণ করাই দিনটির মূল উদ্দেশ্য।
আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
বাইসাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে সচিবালয়ে প্রদর্শন করা হয় বাইসাইকেলের নমুনা। সেগুলোর মান, গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন তিনি। গত ২৫ নভেম্বরের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। তবে সাইকেলের প্রতি আগ্রহ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও রাজনীতিকদের অনেকেই সাইকেল চালাতে পছন্দ করেন। কারও কাছে এটি শরীরচর্চার মাধ্যম, কারও কাছে পরিবেশবান্ধব যাতায়াতের প্রতীক, আবার কারও কাছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটি উপলক্ষ। আসুন, জেনে নেওয়া যাক সাইকেল চালিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসা কয়েকজন রাষ্ট্রপ্রধানের কথা নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময়ও তাকে প্রায়ই সাইকেল চালাতে দেখা যেত। ২০১৭ সালে নতুন সরকার গঠনের পর রাজা উইলেম-আলেক্সান্ডারকে বিষয়টি জানাতে তিনি সাইকেল চালিয়েই রাজপ্রাসাদে যান। সেখানে পৌঁছে সাইকেলটি তালাবদ্ধ করে ভেতরে প্রবেশ করেন। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের রাস্তায় তাকে নিয়মিত সাইকেল চালাতে দেখা গেছে। এমনকি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে উপহার হিসেবে একটি বিশেষভাবে তৈরি সাইকেল দিয়েছিলেন। দুই দেশের নেতাদের উপহার বিনিময়ের অংশ ছিল এই সাইকেল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও অবসরে সাইকেল চালাতে দেখা গেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে সাইকেল চালানোর ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। শরীরচর্চার প্রতি তার আগ্রহের অংশ হিসেবেই সাইকেল চালানোর বিষয়টি আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটেরও নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস ছিল। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের নামও এই তালিকায় রাখা যেতে পারে। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮২ সালের ৩০ এপ্রিল তিনি সাইকেল চালিয়ে অফিসে গিয়েছিলেন। পরদিন অর্থাৎ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে তার সাইকেল চালানোর ছবি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। ঘটনাটি তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আলোচনায় আসা কয়েকজন রাজপরিবার সদস্য নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানী ম্যাক্সিমাকেও বিভিন্ন সময়ে সাইকেল চালাতে দেখা গেছে। দেশটির সংস্কৃতির সঙ্গে সাইকেলের সম্পর্ক এতটাই গভীর যে রাজপরিবারের সদস্যদেরও সাধারণ মানুষের মতো সাইকেল চালাতে দেখা যায়। বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানী মাথিল্ডকেও ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে সাইকেল চালাতে দেখা গেছে। এছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও সাইকেল চালিয়েছেন। ২০১৩ সালে পোল্যান্ডের ওয়ারশতে একটি বাঁশের তৈরি সাইকেল চালিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। পরিবেশবান্ধব পরিবহন ও টেকসই উন্নয়নের বার্তার সঙ্গেও এমন উদ্যোগের সম্পর্ক রয়েছে। আরটিভি/টিআর
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
আরও পড়ুন
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ