ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। এমনকি ফোনের অপারেটিং সিস্টেম আপডেট না করা পর্যন্ত হোয়াটসঅ্যাপে লগইন বন্ধও থাকতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারনিউজের প্রতিবেদন অনুযায়ী, পুরোনো অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে হোয়াটসঅ্যাপে লগইন করার চেষ্টা করলে প্রথমে সফটওয়্যার আপডেট করার নির্দেশনা দেখাবে অ্যাপটি। আপডেট সম্পন্ন করার পরই ব্যবহারকারী আবার লগইন করতে পারবেন। অর্থাৎ, শুধু হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করলেই হবে না, হালনাগাদ রাখতে হবে ফোনের অপারেটিং সিস্টেমও।

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের ফোনের জন্যই ফিচারটি তৈরি করা হচ্ছে। তবে আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্টে এটি পরীক্ষা করা হচ্ছে। কোন কোন অপারেটিং সিস্টেমের সংস্করণে এ বিধিনিষেধ কার্যকর হবে, তা এখনো স্পষ্ট করেনি হোয়াটসঅ্যাপ।

প্রতিষ্ঠানটির মতে, পুরোনো সফটওয়্যার ব্যবহার করলে ডিভাইস ম্যালওয়্যারসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে। অপারেটিং সিস্টেম হালনাগাদ রাখলে ডিভাইস ও অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ে। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করা থাকলেও ফোনের অপারেটিং সিস্টেম পুরোনো হলে নিরাপত্তার ঝুঁকি থেকে যেতে পারে। এ কারণে ব্যবহারকারীদের নিয়মিত ফোনের সফটওয়্যার আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে নিরাপত্তা ও গোপনীয়তা বাড়াতে আরও কিছু ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে ‘রেস্ট্রিক্টেড চ্যাট’। এ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কিছু কথোপকথন ও ফাইলের অ্যাক্সেস আরও সীমিত রাখা যাবে।

এ ছাড়া ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ সুবিধার আওতায় চ্যাট এক্সপোর্ট বন্ধ রাখা, ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কিছু ফিচারের ব্যবহার সীমিত করার সুযোগ রয়েছে।

নতুন এসব উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের নিরাপত্তা বাড়াতে চায় হোয়াটসঅ্যাপ। তবে পুরোনো ফোন ব্যবহারকারীদের জন্য নতুন লগইন বিধিনিষেধ কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
আরও পড়ুন
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু