ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে স্পেসএক্স। ছবি: সংগৃহীত

মহাকাশযানকে মহাকাশে পাঠিয়ে আবার যেখান থেকে উড্ডয়ন করেছে, সেখানেই ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের প্রায় ২৭ মিনিট পর এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। এ সময় মহাকাশে ২৬টি স্টারলিংক কৃত্রিম উপগ্রহও স্থাপন করে যানটি।

তবে উৎক্ষেপণের পর মহাকাশযানের নিচের অংশ সুপার হেভি বুস্টারকে ফিরিয়ে আনার চেষ্টা সফল হয়নি। সেটিকে মেক্সিকো উপসাগরের দিকে পাঠানো হয় এবং পরে সেটি বিস্ফোরিত হয়।

এবার মূল লক্ষ্য মহাকাশযানের ওপরের অংশটিকে প্রায় ২২ ঘণ্টা কক্ষপথে রাখার পর পৃথিবীতে ফিরিয়ে আনা। শনিবার এটি টেক্সাসের উৎক্ষেপণস্থলে ফিরে এসে বিশেষ যান্ত্রিক বাহুর সাহায্যে অবতরণ করার কথা। সফল হলে মহাকাশযানটিকে একই স্থান থেকে উৎক্ষেপণ ও ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি হবে বড় সাফল্য।

ইলন মাস্কের লক্ষ্য, পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের মাধ্যমে মহাকাশ ভ্রমণের খরচ কমানো। ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাতেও এই মহাকাশযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিচ্ছে সরকার।
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’
এবার চালু হলো ‘চ্যাটজিপিটি ওয়ালেট’, পাবেন যেসব সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। তবে এ জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড কিংবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে। নতুন এ ব্যবস্থায় চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য খুঁজে দিতে ও কেনাকাটার পরামর্শ দিতে পারবে। পছন্দের পণ্য নির্বাচন করার পর ব্যবহারকারীর হয়ে কেনাকাটার পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করবে এআই এজেন্ট। তবে লেনদেনের চূড়ান্ত অনুমোদন থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট মূল্য এবং কোন কার্ড থেকে অর্থ কাটা হবে, তা যাচাই করার সুযোগ পাবেন তিনি। এরপর ফেস আইডি কিংবা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে লেনদেন অনুমোদন করতে হবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে। যেভাবে কাজ করবে চ্যাটজিপিটি ওয়ালেট এ সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করা হলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে কার্ডের তথ্য দিতে হবে না। লেনদেনের ক্ষেত্রে চ্যাটজিপিটি ওয়ালেট পেমেন্ট টোকেন ব্যবহার করবে। এটি প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। ফলে ব্যবহারকারীর আসল কার্ডের তথ্য এআই এজেন্ট কিংবা বিক্রেতার কাছে প্রকাশ পাবে না। তবে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ঠিকানা ও যোগাযোগের তথ্য বিক্রেতার কাছে পাঠানো হবে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ওয়ালেট ব্যবহার করলেও গ্রাহকেরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কেনাকাটায় পাওয়া রিওয়ার্ড সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে এ সুবিধা চালু করে প্রযুক্তিটির কার্যকারিতা পরীক্ষা ও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কেনাকাটায় ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে ওপেনএআই। এর মধ্যে রয়েছে ব্যয়ের সীমা নির্ধারণ, নির্দিষ্ট ধরনের পণ্য কেনার অনুমতি এবং কেনাকাটার সময়সীমা ঠিক করে দেওয়ার সুযোগ। এসব নির্দেশনার ভিত্তিতে ভবিষ্যতে ব্যবহারকারীর হয়ে আরও স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটা করতে পারবে এআই এজেন্ট। তবে এআইনির্ভর কেনাকাটার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কারণ, বেশ কিছু অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটাকে নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে নিজেদের এআই সহকারী অ্যালেক্সার মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি। এদিকে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআইনির্ভর বাণিজ্যের জন্য প্রস্তুত করতে ‘কমার্স পার্টনার প্লেবুক’ নামে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে ওপেনএআই। এতে অনলাইন বিক্রেতাদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা ও বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন ব্যক্তিগত কাজ সহজ করতে এআই এজেন্টের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ডোরড্যাশ ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের সেবায় এখনো এআই এজেন্টের মাধ্যমে অর্ডারের সংখ্যা তুলনামূলক কম। তবে মেটার ‘মিউজ’ এআই সেবায় কেনাকাটা ব্যবহারকারীদের অন্যতম জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এআইনির্ভর বাণিজ্যের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই চ্যাটজিপিটি ওয়ালেট চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই। আরটিভি/এসকে
এবার চালু হলো ‘চ্যাটজিপিটি ওয়ালেট’, পাবেন যেসব সুবিধা
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট ব্যবহারে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
জমি কেনা, উত্তরাধিকার, দান, হেবা কিংবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করা জরুরি।
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
আরও পড়ুন
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
মহাকাশে বাবা, সন্তানের জন্ম হবে পৃথিবীতে 
লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ ঘাঁটি বানাচ্ছে স্পেসএক্স