ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ইতিমধ্যে নতুন করে অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধাও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এতে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইলের কোনো প্রভাব পড়বে না।

মেটা জানিয়েছে, এত দিন একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ব্যক্তিগত আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল ব্যবহার করতেন। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, নিউজ ফিড এবং গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধাও ছিল।

অতিরিক্ত প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা হলেও একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হতো। ফলে একটি লগইন তথ্য ব্যবহার করেই সব প্রোফাইলে প্রবেশ করা যেত। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এ সুবিধা আর থাকবে না।

মেটার সিদ্ধান্ত অনুযায়ী, একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল মুছে ফেলা হবে। তবে ব্যবহারকারীরা আলাদা মেটা অ্যাকাউন্ট তৈরি করে থাকলে সেসব অ্যাকাউন্টের প্রোফাইল এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও বিভিন্ন উপায়ে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সম্পর্ক শনাক্ত করা সম্ভব। একই নাম বা ছবি ব্যবহার, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে যোগ দেওয়া, একই পেজ অনুসরণ কিংবা একই পোস্টে প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে অন্যরা প্রোফাইলগুলোর যোগসূত্র বুঝতে পারেন।

এ ছাড়া অতিরিক্ত প্রোফাইলের কার্যক্রমের তথ্য ব্যবহার করে মেটা তার বিভিন্ন সেবায় ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কনটেন্ট ও বিজ্ঞাপন প্রদর্শন করে। একটি প্রোফাইলে ব্যবহারকারীর কার্যক্রমের ভিত্তিতে অন্য প্রোফাইলেও বন্ধু, গ্রুপ, পেজ ও বিভিন্ন কনটেন্টের সুপারিশ দেখানো হতে পারে।

অতিরিক্ত প্রোফাইলগুলোর গোপনীয়তা ও নোটিফিকেশন সেটিংস আলাদাভাবে নিয়ন্ত্রণের সুযোগ ছিল। কারা পোস্ট দেখতে পারবেন, কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং কে প্রোফাইলে ট্যাগ করতে পারবেন, তা নির্ধারণ করতে পারতেন ব্যবহারকারীরা। একটি প্রোফাইল থেকে কাউকে ব্লক করলেও অন্য প্রোফাইলে সেই ব্লক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতো না।

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের মূল প্রোফাইলও অন্যদের কাছে সুপারিশ করা হতে পারে। ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার মাধ্যমে মূল প্রোফাইল খুঁজে পাওয়ার অনুমতি চালু থাকলে অন্যরা সেটি সহজেই খুঁজে পেতে পারেন। একইভাবে, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই মেটা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও মূল প্রোফাইল অন্যদের কাছে সুপারিশ হতে পারে।

এদিকে, মেটা ধাপে ধাপে ব্যবহারকারীদের নতুন অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে। এ কারণে কারও অ্যাকাউন্ট সেটিংসে ‘Accounts Centre’, আবার কারও ক্ষেত্রে ‘Meta Account Settings’ অপশন দেখা যেতে পারে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বৈধ আইনি অনুরোধের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করতে পারে তারা। এ ক্ষেত্রে অতিরিক্ত প্রোফাইলের তথ্যও দেওয়া হতে পারে। তথ্য সরবরাহের ক্ষেত্রে মেটার গোপনীয়তা নীতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে ধীরে ধীরে বাড়ছে স্মার্টফোনের পরিমাণ। একসময় বাজারজুড়ে ফিচার ফোনের প্রাধান্য থাকলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন।
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এবার হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ইনস্টাগ্রামের জনপ্রিয় ‘ইনস্টান্টস’ ফিচারের আদলে এটি তৈরি করা হচ্ছে। নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পাওয়া গেছে। তবে এখনো এর উন্নয়নকাজ চলছে। এমনকি বেটা পরীক্ষকদের জন্যও ফিচারটি উন্মুক্ত করা হয়নি। জানা গেছে, জ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে ও ছোট ভিডিও ধারণ করতে পারবেন। তবে ফোনের গ্যালারি থেকে আগে ধারণ করা ছবি বা ভিডিও পাঠানোর সুযোগ থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফিচারটির বিশেষত্ব হলো, এর মাধ্যমে পাঠানো ছবি বা ভিডিও প্রাপক একবার দেখার পর তার চ্যাট থেকে অদৃশ্য হয়ে যাবে। ফলে সাধারণ ছবি ও ভিডিওর মতো এগুলো চ্যাটে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে না। ইনস্টাগ্রামের ইনস্টান্টস ফিচারে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও শেয়ার করার সুযোগ রয়েছে। তবে হোয়াটসঅ্যাপের জ্যাপসে সর্বোচ্চ কত সময়ের ভিডিও পাঠানো যাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে নতুন ক্যামেরা ইন্টারফেস। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যাপের চ্যাটস ট্যাবে থাকা একটি বজ্রপাতের আইকনে চাপ দিলেই চালু হতে পারে বিশেষ ক্যামেরা। সেখান থেকে ছবি ও ভিডিও ধারণ করে সরাসরি জ্যাপস হিসেবে পাঠানো যাবে। ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে নতুন এই ফিচারে। ধারণা করা হচ্ছে, জ্যাপসের মাধ্যমে পাঠানো ছবি ও ভিডিও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব কনটেন্ট দেখতে পারবেন না। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, জ্যাপস ব্যবহারের সুযোগ গ্রুপ এবং কন্টাক্টের ক্ষেত্রেও থাকতে পারে। এমনকি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এই সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইনস্টাগ্রামের ইনস্টান্টসের জন্য আলাদা জায়গা থাকলেও হোয়াটসঅ্যাপে জ্যাপস সরাসরি বিদ্যমান চ্যাটের মধ্যেই দেখা যেতে পারে। একসঙ্গে একাধিক জ্যাপস পাঠালে সেগুলো আলাদা মেসেজ হিসেবে না দেখিয়ে একটি মেসেজের মধ্যে গ্রুপ আকারে প্রদর্শিত হতে পারে। পাশাপাশি কতটি ছবি বা ভিডিও পাঠানো হয়েছে, সেটিও দেখানো হতে পারে। এ ছাড়া প্রাপক জ্যাপসে পাঠানো কনটেন্টে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন কিংবা টেক্সট মেসেজের মাধ্যমে উত্তর দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন ফিচারটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, প্রেরক ও প্রাপকের জন্য কনটেন্ট দেখার নিয়মে পার্থক্য থাকতে পারে। প্রাপক একবার দেখার পর ছবি বা ভিডিওটি আর দেখতে পারবেন না। তবে প্রেরক নিজের চ্যাটে পাঠানো কনটেন্টটি দেখতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, প্রাপকের কাছে অদৃশ্য হয়ে গেলেও প্রেরকের চ্যাটে জ্যাপসের ছবি বা ভিডিও থেকে যেতে পারে। তবে ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া পর্যন্ত এর চূড়ান্ত নিয়ম ও সুবিধাগুলো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আরটিভি/এসকে
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এবার হোয়াটসঅ্যাপে
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও যথাযথ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি।
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস! 
মহাকাশে ২২ ঘণ্টার অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসে উৎক্ষেপণকেন্দ্রের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি মহাকাশযান স্টারশিপ।
রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব, স্পেসএক্সের নতুন ইতিহাস! 
ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশের অংশ হিসেবে এবার গ্রাহক বা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সুবিধা চালু করেছে গুগল। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। জেমিনি ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটবটটির সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।  প্রতিবেদনের বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিজস্ব অর্থায়ন ও ফাইন্যান্সের বিষয়ে আরও সুবিধা ও সাজেশন পাবে। কিন্তু এটি মেটার মিউজের মতো কেনাকাটায় সহায়তা করবে না বা কোনো কমান্ড দেবে না। প্রাপ্ত তথ্যানুযায়ী, একবার অ্যাকাউন্টের সঙ্গে জেমিনি যুক্ত হয়ে গেলে ব্যবহারকারীরা চ্যাটবটটিকে তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। তাত্ত্বিকভাবে এটি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এবং এ ধরনের অন্যান্য খরচ খুঁজে বের করে অর্থ সাশ্রয়ে সহায়তা করতে পারে। উদাহরণ হিসেবে গুগল দেখিয়েছে যে, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বৃদ্ধি পেলে চ্যাটবটটি তা শনাক্ত করতে সক্ষম। সাধারণ ব্যাংকিং অ্যাপের চেয়েও বাড়তি কিছু সুবিধার উদাহরণ দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরি করে দিতে জেমিনিকে অনুরোধ করতে পারবেন, যেখানে ‘নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো), সম্পদ বণ্টন (অ্যাসেট অ্যালোকেশন)’ এবং আরও অনেক কিছুর গতিশীল চার্টও থাকবে। জানা গেছে, এটি ছুটির দিনের বাজেট তৈরি করতেও সাহায্য করতে পারে—আর বছরের সে সময়টা তো ঘনিয়েই আসছে। স্বাভাবিকভাবেই, এখানে নিরাপত্তার বিষয়টি একটি বড় উদ্বেগের জায়গা। এআই চ্যাটবটগুলো মাঝেমধ্যেই ভুল করে থাকে, আর আমরা সবাই চাইব যেন এই ভুলগুলো আমাদের ব্যক্তিগত অর্থায়ন থেকে দূরে থাকে। নতুন এ টুলসেটটি জেমিনিকে কেবল অ্যাকাউন্ট থেকে তথ্য পড়ার অনুমতি দেয়; এটি কোনো অর্থ স্থানান্তর, পরিচালনা বা বিনিয়োগ করতে পারে না। এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ইচ্ছাধীন বা ‘অপ্ট-ইন’ একটি অভিজ্ঞতা এবং সেটিংস থেকে ফিচারটি বেশ সহজেই চালু বা বন্ধ করা যায় বলে মনে হচ্ছে। ওয়েব এবং মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই এ ইন্টিগ্রেশনটি এখন চালু হচ্ছে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আরও গভীর তথ্য ও বিশ্লেষণ দিতে তারা ফিনটেক কোম্পানি প্লেইডের সঙ্গেও অংশীদারত্ব করেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য জানায়নি। আরটিভি/এসআর
ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা
আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে: আব্দুল হাই সাইফুল্লাহ
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্ট ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০