ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
আইফোন ১৮ প্রো সিরিজ। ছবি: সংগৃহীত

প্রতিবছরই নতুন আইফোন উন্মোচন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। নতুন ফিচার, রং ও ক্যামেরা নিয়ে জল্পনার মধ্যেই এবার আইফোন ১৮ প্রো সিরিজের প্রি-অর্ডার শুরুর সম্ভাব্য সময়সূচি নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

আগামী ৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। তবে এবার প্রি-অর্ডার শুরুর সময়সূচিতে প্রচলিত নিয়মের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায়। সময়টি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সময় অনুযায়ী।

সাধারণত নতুন আইফোন উন্মোচনের পরের শুক্রবার থেকেই প্রি-অর্ডার নেওয়া শুরু করে অ্যাপল। কিন্তু এবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রি-অর্ডারের সম্ভাব্য সময়সূচির তথ্য প্রথমে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সে প্রকাশিত হয়। সেখানে জার্মান প্রকাশনা ম্যাকওয়েল্টের তথ্য উদ্ধৃত করা হয়েছে। তবে অ্যাপল এখনো প্রি-অর্ডারের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে, ৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোন উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। নতুন অ্যাপল ওয়াচ মডেলও এ অনুষ্ঠানে আসতে পারে।

তবে ফোল্ডেবল আইফোনের বাজারজাতকরণ নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গেই এর বিক্রি শুরু হতে পারে। আবার অন্য সূত্রের দাবি, এর প্রি-অর্ডার সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে।

এদিকে, নতুন আইফোনের সঙ্গে আইওএস ২৭ উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। এটি ১৪ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইফোন ১১সহ আইওএস ২৬ সমর্থনকারী মডেলগুলোতে নতুন অপারেটিং সিস্টেম চালানো গেলেও কিছু নতুন সুবিধা কেবল নতুন আইফোনে পাওয়া যেতে পারে।

তবে প্রি-অর্ডার, ফোল্ডেবল আইফোনের বাজারজাতকরণ ও আইওএস ২৭ প্রকাশের সময়সূচি সবই এখনো সম্ভাব্য তথ্য। অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়গুলো নিশ্চিত হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী
শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ২০০ জন প্রার্থী।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী
ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যেসব সুবিধা
বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য দুই বছরের রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন আহ্বান করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, স্টাইপেন্ড, জীবনযাপন ও গবেষণাসহ বিভিন্ন খরচের সহায়তা পাবেন।
ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যেসব সুবিধা
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
এক আইফোন ‘ডুয়ো’র দামে মিলবে কত কিছু, নেটপাড়ায় ভাইরাল নানা হিসাব
অ্যাপ্‌লের বহু প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল আইফোন ‘ডুয়ো’ প্রকাশ্যে আসতেই এর দাম নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ফোনটির অত্যাধুনিক প্রযুক্তি যেমন নজর কেড়েছে, তেমনই চোখ কপালে তুলেছে এর দাম।
এক আইফোন ‘ডুয়ো’র দামে মিলবে কত কিছু, নেটপাড়ায় ভাইরাল নানা হিসাব
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরণের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। পূর্বের ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনে চালিত ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
আরও পড়ুন
পুরোনো আইফোন কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি
অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী