ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম
সংগৃহীত ছবি

সারাদেশে শীতের আমেজ বজায় থাকলেও আগামী পাঁচ দিন আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৭জানুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের অধিকাংশ অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মেঘের আনাগোনার ফলে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হালকা বৃষ্টিপাত ছাড়া দেশের অন্য কোথাও আপাতত ভারী বর্ষণের কোনো সংকেত নেই বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুয়াশার ঘনত্ব কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে যার ফলে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসবে।

পরবর্তী তিন দিনের পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা গেছে, তাপমাত্রার এই সামান্য ওঠানামা ছাড়া আবহাওয়া পরিস্থিতি স্থিতিশীল থাকবে। অর্থাৎ হাড়কাঁপানো নতুন কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা এই মুহূর্তে নেই।

শুষ্ক আবহাওয়ার কারণে ধূলিকণার উপস্থিতি বাড়তে পারে বিধায় সাধারণ মানুষকে চলাচলের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া সকালের ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় সড়ক ও নৌপথে যান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের ২ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
দেশের দুই জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা প্রযোজ্য হবে বলে জানানো হয়। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।  একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তা এবং আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরটিভি /এসআর
দেশের ২ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়েছে। বর্তমানে এটি লঘুচাপ আকারে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় শুক্রবার (২ অক্টোবর) সকালের মধ্যেই দেশের ২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৩ বন্দরে সতর্কসংকেত
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৩ বন্দরে সতর্কসংকেত
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুসারে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, এ সময়ে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির কারণে এসব জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আরটিভি/এসআর
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
আরও পড়ুন
ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
কেমন থাকবে ঢাকার আকাশ জানাল আবহাওয়া অফিস
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া