আজ যেমন থাকবে ঢাকার আকাশ

আরটিভি নিউজ

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৮:২১ এএম


আজ যেমন থাকবে ঢাকার আকাশ
ঢাকার আকাশ।

ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
 
উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৫৪ শতাংশ।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission