ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, তীব্র বজ্রপাতের আশঙ্কা 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:১৯ পিএম
প্রতীকী ছবি

কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে হানা দিতে পারে শক্তিশালী এক বৃষ্টিবলয়, যার প্রভাব থাকতে পারে ৮ দিন পর্যন্ত। শক্তিশালী এ বৃষ্টিবলয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হতে পারে দেশের উত্তর জনপদ ও সিলেট বিভাগে। সেইসঙ্গে তীব্র বজ্রপাতেরও শঙ্কা আছে।

শনিবার (৯ মে) রাতে এক বিশেষ বার্তায় এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি হলেও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এটি প্রায় নিষ্ক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, আবহাওয়ার এই বিশেষ পরিস্থিতি আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বৃষ্টিবলয়টি ১২ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এটি টানা না হয়ে মাঝে মাঝে বিরতি দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

এছাড়া, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। তবে, এই বিভাগগুলোতে বড় কোনো এলাকা জুড়ে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম।

সংস্থাটি আরও জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব তেমন একটা পড়বে না। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে; তবে বিচ্ছিন্নভাবে দু-একদিন সামান্য বজ্রবৃষ্টি হলেও তা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনবে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকার আকাশ আজ পরিষ্কার, তাপমাত্রা কেমন থাকবে?
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত দিচ্ছে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড। প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে।
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী, নতুন বৈশ্বিক রেকর্ড
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃহস্পতিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে দুই বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
আরও পড়ুন
ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত
হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের সতর্কতা
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
হাম সংক্রমণের আশঙ্কা, ক্যালিফোর্নিয়া ৬ অঞ্চলে সতর্কতা জারি