ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি পূর্বাভাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৮:০৪ এএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির শঙ্কা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের দিকে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির শঙ্কা
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহরসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা
ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী কয়েকদিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।  পাশাপাশি এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আরটিভি/এসআর  
আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা
আরও পড়ুন
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু, মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি