ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১২:২৭ এএম
ফাইল ছবি

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন আজ সোমবার (১৩ নভেম্বর)। সাহিত্যের প্রায় সব শাখাতে তার সাবলীল বিচরণ ছিল। ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ তথা সব ক্ষেত্রেই তার লেখনি বাংলা সাহিত্যে ভিন্নমাত্রা দিয়েছিল।

এজন্যই বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক বলা হয় তাকে। বাংলাদেশের শোবিজেরও একজন অগ্রগামী দিশারী ছিলেন তিনি। নাটক, চলচ্চিত্র রচনা ও পরিচালনায় তিনি দেশে আলাদা একটি ধারার প্রচলন ঘটিয়েছেন।

এই কথাসাহিত্যিক জন্মেছিলেন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতু্বপুরে। সে হিসেবে আজ তার ৭৫তম জন্মদিন। বাবা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।

শিল্প ও সাহিত্যের সব শাখাতেই সফল এই ব্যক্তিত্বের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশ হয় ১৯৭২ সালে। এরপর তার রচিত তিনশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘আগুনের পরশমণি’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর একে একে তার নির্মাণে মুক্তি পায় ‘শ্রাবণ মেঘের দিন’ (২০০০) ও ‘দুই দুয়ারী’ (২০০১) ‘চন্দ্রকথা’ (২০০৩), ‘শ্যামল ছায়া’ (২০০৪), ‘৯ নম্বর বিপদ সংকেত’ (২০০৬) ‘আমার আছে জল’ (২০০৮) ও ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২)।

কাজের স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

হুমায়ূন আহমেদ বিশেষ করে সাহিত্যে গভীর প্রভাব ফেলেছেন। বিশেষ করে তার সৃষ্টি হিমু ও মিসির আলী চরিত্রে আজও বুদ হয়ে আছে পাঠক ও ভক্তরা। তার হাত ধরে শোবিজেও অনেক অভিনয় ও সঙ্গীতশিল্পী প্রতিষ্ঠিত হয়েছেন।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন অভিনয়, নৃত্যের পাশাপাশি পরিচালক হিসেবেও প্রশংসিত। তার বড় ছেলে নুহাশ হুমায়ূনও সম্প্রতি নাটক নির্মাণে নাম লিখিয়েছেন।

২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে হুমায়ূন আহমেদ ক্যানসার আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। ২৪ জুলাই নন্দিত এই লেখকের প্রিয় জায়গা নুহাশ পল্লীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এদিকে আজ (১৩ নভেম্বর) এই কিংবদন্তির জন্মদিন উপলক্ষে বিশেষ বিশেষ আয়োজন করা হচ্ছে তার জন্মস্থান নেত্রকোনা এবং গাজীপুরের নুহাশ পল্লীতে।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবি আবু বকর সিদ্দিক মারা গেছেন
প্রখ্যাত কথাসাহিত্যিক ও কবি আবু বকর সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কবি, গল্পকার ও রাজনীতিবিদ বিদিশা এরশাদের বাবা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০। কবির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মেয়ে বিদিশা এরশাদ। আবু বকর সিদ্দিক খুলনা সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ১৯৩৪ সালের ১৯ আগস্ট মামারবাড়ি বাগেরহাট সদরের গোটাপাড়ায় জন্মগ্রহণ করেন।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৫৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর পর্যায়ক্রমে চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৯৪ সালের ৭ জুলাই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ২০টির অধিক কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ। ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪), মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬) তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম। আবু বকর সিদ্দিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
কবি আবু বকর সিদ্দিক মারা গেছেন
চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন 
ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে যুদ্ধাহত প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মিহির দত্তের লেখা জীবনীমূলক বইয়ের মোড়ক উম্মোচন করলেন জেলার বিশিষ্টজনরা। শহিদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে লেখক মিহির দত্তের বরিশাল নগরীর বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সাথে নিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সুধীসমাজ।   মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বরিশাল সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, চারণকবি মুকুন্দ দাস কালি বাড়ি মন্দিরের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জী, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সভাপতি বিরেন্দ্র নাথ সমাদ্দার, বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রভাষক অনীশ মন্ডল, প্রভাষক পুনা হালদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, প্রকৌশলী (অব.) হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশালের সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ ও শহিদ জিতেন্দ্র-সুবীর স্মৃতি সংসদের আহবায়ক আরিফুর রহমান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বইটির লেখক মিহির দত্তের ছেলে শুভব্রত দত্ত। মুলত আকস্মিক মৃত্যুর কারণে চারণকবি মুকুন্দ দাসের জীবনীটি বই আকারে প্রকাশ করে যেতে পারেননি প্রয়াত মিহির দত্ত। দীর্ঘ প্রায় ১৮ বছর পর ওই পান্ডুলিপিকে বই আকারে প্রকাশ করলেন তারই ছেলে সাংবাদিক শুভব্রত দত্ত। বইটি প্রকাশ করেছে আখঁরী প্রকাশনী।
চারণকবি মুকুন্দ দাসকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উম্মোচন 
বইফেরীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান
অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান ‘বইফেরী ডটকম’ তাদের  দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২৩’। এই আয়োজনে ‘সৃজনশীল’, ‘মননশীল’, ‘অনুবাদ’ ও ‘ইসলামিক’ বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক অবদান হিসেবে ‘বইয়ের শহর’–কে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত হয়েছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠান। ‘বইফেরী ডটকম’–এর চেয়ারম্যান রাশেদুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক  আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, অতিরিক্ত কমিশনার (বাংলাদেশ কাস্টমস) ও গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক ও মনোবিদ মোহিত কামাল ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইফেরী ডটকমের টিম লিডার হাসানুল হক পায়েল।  সৃজনশীল ও মননশীল বিভাগে লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন মোশতাক আহমেদ, ইকবাল বাহার, লতিফুল ইসলাম শিবলী, ওয়াহিদ তুষার, গাজী মিজানুর রহমান, মুহম্মদ আনোয়ার হোসেন ফকির। ইসলামিক ও অনুবাদ বিভাগে পেয়েছেন আরিফ আজাদ, ডা. শামসুল আরেফীন, মিরাজ রহমান, অনীশ দাস অপু, প্রিতম মুজতাহিদ ও এ এস এম রাহাত। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া বইয়ের মধ্যে রয়েছে ‘একজন তারা মিয়া’, ‘লাভ ইট অর লিভ ইট’, ‘আমাদের ঠিকানা বদলে গেছে’, ‘বক্তৃতা দিতে শিখুন’, ‘পাসপোর্ট টু গ্রামার’। ইসলামিক ও অনুবাদ বিভাগে রয়েছে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’, ‘রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ’, ‘ওপারেতে সর্বসুখ’, ‘হাউ টু টক টু এনিওয়ান’, ‘ডোপামিন ডিটক্স’, ‘মাস্টার ইয়োর ইমোশনস’। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া প্রকাশনীর মধ্যে রয়েছে আদর্শ, তাম্রলিপি, নালন্দা, কেন্দ্রবিন্দু, দাঁড়িকমা, অদম্য প্রকাশ। ইসলামিক বিভাগে রয়েছে সমকালীন প্রকাশন, সত্যায়ন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশনস।
বইফেরীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান
গণমানুষের বিপ্লবী চেতনার শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মবার্ষিকী আজ
আজ ১৪ ডিসেম্বর। গণসঙ্গীতের প্রাণপুরুষ ও গণনাট্যে নতুনপ্রবাহ সৃষ্টিকারী শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের ১১১তম জন্মবার্ষিকী। কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী এবং সুরকার ১৯১২ সালের এইদিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হরকুমার বিশ্বাস এবং মাতা সরোজনি বিশ্বাস।  হেমাঙ্গ বিশ্বাস হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও সিলেট এমসি কলেজে অধ্যয়ন করেন। সেখানে তিনি স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। হবিগঞ্জ, কলকাতা এবং আসামে তার জীবন অতিবাহিত হয়। ১৯৪৩ সালে আইপিটি এ প্রতিষ্ঠা ও কালচারাল স্কোয়াড গঠন ছাড়াও ১৯৭১ সালে গণ সঙ্গীতের সংগঠন মাস সিংগার্স সংগঠনের দায়িত্ব পালন করেন। অসাধারণ গান রচনা করে অগণিত মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছেন। সামন্তীয় জমিদার বংশে জন্ম নিলেও তিনি ছিলেন শোষণ-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। ১৯৩২ সালে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন হেমাঙ্গ। ১৯৩৫ সালে কারাবন্দি থাকাকালে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন এবং সেই কারণে তিনি মুক্তি পান। ১৯৪৮ সালে তেলেঙ্গানা আন্দোলনের সময়ে তিনি গ্রেফতার হন এবং তিন বছর বন্দী থাকেন। বাংলার প্রগতিশীল লেখক শিল্পীদের আমন্ত্রণে ১৯৪২ সালে তিনি প্রথম কলকাতায় যান সঙ্গীত পরিবেশন করতেন। ১৯৪৩ সালে তার উদ্যোগে এবং জ্যোতিপ্রকাশ আগরওয়ালের সহযোগিতায় সিলেট গণনাট্য সংঘ তৈরি হয়। স্বাধীনতার আগে ভারতীয় গণনাট্য সংঘের গানের সুরকারদের মধ্যে তিনিই ছিলেন প্রধান। সেই সময়ে তাঁর গান তোমার কাস্তেটারে দিও জোরে শান, কিষাণ ভাই তোর সোনার ধানে বর্গী নামে প্রভৃতি আসাম ও বাংলায় সাড়া ফেলেছিল। জ্যোতি প্রসাদ, মঘাই ওজা, বিষ্ণু প্রসাদ রাভা, ফণী শর্মা, লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, ভূপেন হাজরিকা মতো অসমের জাতীয় সংস্কৃতির সম্মাননীয় ব্যক্তিদের হেমা‌ঙ্গ বিশ্বাস মূল্যায়ন করে গেছেন এবং বঙ্গীয় সমাজের সঙ্গে তাদের পরিচয় করে দিয়েছেন। ১৯৭১ সালে মাস সিঙ্গার্স নামে নিজের দল গঠন করে জীবনের শেষ দিকেও তিনি গ্রামে গ্রামে গান গেয়ে বেরিয়েছেন। তিনি কল্লোল, তীর, লাললণ্ঠন প্রভৃতি নাটকের সঙ্গীত পরিচালক ছিলেন। লাললণ্ঠন নাটকে তিনি বিভিন্ন চীনা সুর ব্যবহার করেছিলেন। রাশিয়ান গানও অনুবাদ করেন। আন্তর্জাতিক শ্রমিক সংগীত ‘ইন্টারন্যাশনাল’ ও রুশ সুরে তার গাওয়া ‘ভেদী অনশন মৃত্যু তুষার তুফান’ গানটি ‘ইন দ্যা কল অফ কমরেড লেনিন’-এর ভাবানুবাদ। এটি কমিউনিস্ট কর্মীদের কাছে অতীব জনপ্রিয় হয়।
গণমানুষের বিপ্লবী চেতনার শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের জন্মবার্ষিকী আজ
কলকাতায় উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ বইমেলা
কলকাতার কলেজ স্কয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ১১তম বাংলাদেশ বইমেলা। যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে সোমবার (৪ ডিসেম্বর) ভারতীয় সময় বিকেল ৪টায়। মেলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। উৎসব প্রিয় ও বইপ্রেমী কলকাতার মানুষ এখন শুধুই ঘড়ির কাঁটা গুনছেন কতক্ষণে উদ্বোধন হবে ১১তম বাংলাদেশ বইমেলা। বইমেলা উপলক্ষে প্রতিদিনই দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সম্মিলিত উদ্যোগে কলকাতার কলেজ স্কয়ার প্রাঙ্গণে এবারের ১১তম বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমার ও বিধায়ক বিবেক গুপ্তা। বাংলাদেশের বিভিন্ন সৃজনশীল ও স্বনামধন্য প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে। মেলায় প্রতিদিন বাংলাদেশের বই বিক্রির পাশাপাশি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এ বারের ১১তম বাংলাদেশ বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬৫টি প্রকাশনা সংস্থা। একই সঙ্গে থাকবে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক স্টলও। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ স্টলে বঙ্গবন্ধুর লেখা ও তাকে নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শন করা হবে, যদিও সেটি বিক্রির উদ্দেশ্যে নয়। এ ছাড়া বঙ্গবন্ধুর বিভিন্ন ছবিও সেখানে প্রদর্শনী করা হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও চলতে থাকবে। এতে যারা বঙ্গবন্ধুকে জানতে চান, যারা তাকে নিয়ে গবেষণা করতে চান, তারা উপকৃত হবেন বলে জানায় আয়োজকরা।
কলকাতায় উদ্বোধনের অপেক্ষায় বাংলাদেশ বইমেলা
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
৩১ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
রোনালদোর আল নাসরের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরটিভিতে আজ যা দেখবেন