ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সাথে কবিদের সাক্ষাৎ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২৯ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা পরিষদের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে তারা সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। কবিরা একটি কবিতা একাডেমি নিয়ে কথা বলেন।

কবি লেখকদের মধ্যে ছিলেন- সভাপতি কবি মোহন রায়হান, কবি মতিন বৈরাগী, লেখক আবু সাইদ খান, কবি সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি নুরুন্নবী সোহেল, লেখক শিমুল পারভীন, শাহীন চৌধুরী, ইউসুফ রেজা, জামসেদ ওয়াজেদ প্রমুখ।

এ সময় তারেক রহমান বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। কবি সাহিত্যিকরা সমাজের সচেতন অংশ তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, একটি জ্ঞানকেন্দ্রিক সমাজ বিনির্মানে কবিরা কাজ করবে। গণতন্ত্র উন্নয়নের পথে কবিরাই স্বপ্নদ্রষ্টার ভূমিকা রাখে।

কবি মোহন রায়হান বলেন, কবিতা জীবনের জন্য। জাতীয় কবিতা পরিষদের জন্ম স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের সাথে থাকবো।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবি-সাহিত্যিকরা রাস্তায় নামলে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না: শামসুজ্জামান দুদু
আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
কবি-সাহিত্যিকরা রাস্তায় নামলে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না: শামসুজ্জামান দুদু
তার স্পষ্টবাদিতা ও দর্শন আমাকে মন্ত্রমুগ্ধের মতো টানে
মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে, যা রক্তের বাঁধনে তৈরি হয় না; তৈরি হয় আত্মার টানে, বিশ্বাসে এবং শ্রদ্ধায়। আমার জীবনে ঠিক তেমনই এক মহীরুহ, অগ্রজ, বন্ধু এবং মেন্টর—সাংবাদিক, কবি, সাহিত্যিক, নাট্যকর্মী ও সমাজ সংগঠক তানভীর আলাদিন। আগামী ২৬ নভেম্বর এই প্রিয় মানুষটির জন্মদিন।
তার স্পষ্টবাদিতা ও দর্শন আমাকে মন্ত্রমুগ্ধের মতো টানে
প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী
কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে বিচরণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী
বাংলা কবিতায় হেমন্ত / ঋতুর নীরবতা, প্রকৃতির বিষণ্নতা ও কবিতার অন্তর্লোক
বাংলার ঋতুবৈচিত্র্য কেবল প্রকৃতির রূপান্তর নয়, মানুষের মনোজগতেরও এক অনন্য বিবর্তন। ছয় ঋতুর এই দেশে প্রতিটি ঋতু তার নিজস্ব রং, গন্ধ, শব্দ ও অনুভূতি নিয়ে মানুষের জীবন, সংস্কৃতি ও সাহিত্যে প্রবেশ করেছে।
ঋতুর নীরবতা, প্রকৃতির বিষণ্নতা ও কবিতার অন্তর্লোক
কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন আজ
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন আজ (২২ নভেম্বর)।
কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিন আজ
আরও পড়ুন
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান
আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী