ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক-ছবি: সংগৃহীত

প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হককে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে তার দাফন শেষ হয়।

এদিন সকালে বাংলা একাডেমিতে আবুল কাসেম ফজলুল হকের জানাজা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

একাডেমি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সেখানে বাংলা একাডেমি সভাপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুন

এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়ার কথা থাকলেও প্রচণ্ড বৃষ্টির কারণে কফিন নামানো যায়নি। পরে দুপুর সাড়ে ১২টায় কলা অনুষদের মূল ফটকে তার কফিনে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের সংগঠন।

দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবুল কাসেম ফজলুল হকের জানাজা হয়। এরপর অ্যাম্বুল্যান্সে করে লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থানে।

এর আগে গতকাল রবিবার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাসেম ফজলুল হক। দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
একসময় গ্রামবাংলার শীতের সন্ধ্যা মানেই ছিল যাত্রাপালার আসর। সন্ধ্যা নামতেই গ্রামের মাঠে কিংবা খোলা প্রাঙ্গণে জড়ো হতেন নানা বয়সী মানুষ। রাতভর চলত গান, অভিনয় আর দর্শকের উচ্ছ্বাস। সময়ের পরিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বিনোদনমাধ্যম হারিয়ে যেতে বসেছে। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাচনী-ঘগোয়া গ্রামের অজিত বাবু ও স্থানীয় শিল্পীরা।
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল
রোববার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল
আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন
শিক্ষাবিদ, দার্শনিক, লেখক ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফের ১২০তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন
কবি মোহাম্মদ রফিকের জন্মদিন আজ, যার কবিতা কাঁপিয়ে দিয়েছিল এরশাদের শাসন
বাংলা কবিতার ইতিহাসে মোহাম্মদ রফিক এক অনন্য নাম।
কবি মোহাম্মদ রফিকের জন্মদিন আজ, যার কবিতা কাঁপিয়ে দিয়েছিল এরশাদের শাসন
আরও পড়ুন
শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার
রামিসার জন্য কাঁদল সহপাঠীরাও, বাবার আর্তনাদে অশ্রুসিক্ত সবাই
চিরনিদ্রায় শায়িত হলেন মাহবুবা রহমান