ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রবাসে প্রকাশিত হলো শিশুদের জন্য ইসলামী বই

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
লেখক মারিয়া জামানের প্রথম শিশুতোষ বই \'লিটল ইখলাস\'স ফার্স্ট রামাদান\'। ছবি: সংগৃহীত

শিশুদের কাছে ইসলামী মূল্যবোধ, রমজানের সৌন্দর্য এবং পারিবারিক বন্ধনের গুরুত্ব সহজ ও গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রকাশিত হয়েছে লেখক মারিয়া জামানের প্রথম শিশুতোষ বই 'লিটল ইখলাস'স ফার্স্ট রামাদান'। বইটি প্রকাশ করেছে বুকস কর্নার পাবলিকেশন।

ইংরেজি ভাষায় রচিত বইটি বিশেষভাবে ছোট শিশুদের জন্য লেখা হয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট ইখলাস, যে জীবনের প্রথম রমজানকে ঘিরে নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে রোজার তাৎপর্য, ইফতারের আনন্দ, দোয়া, দান-সদকা এবং পরিবারের সঙ্গে ইবাদতের সৌন্দর্য আবিষ্কার করে। সহজ ভাষা, প্রাণবন্ত উপস্থাপনা এবং হৃদয়ছোঁয়া গল্প বলার মাধ্যমে বইটি শিশুদের কাছে রমজানের শিক্ষা আনন্দের সঙ্গে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।

বাংলাদেশে জন্ম নেওয়া মারিয়া জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি টিচিং অ্যান্ড লিডারশিপ বিষয়ে পিএইচডি করছেন, যেখানে তার গবেষণার মূল বিষয় শিক্ষা এবং বৈচিত্র্যময় শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একজন গবেষক এবং মা হিসেবে নিজের সন্তানের সঙ্গে কাটানো সময় থেকেই শিশুদের জন্য এই গল্প লেখার অনুপ্রেরণা পান তিনি। তার বিশ্বাস, পরিবারে একসঙ্গে গল্প পড়া শিশুদের নৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ বইটি।

আরও পড়ুন

বইটি সম্পর্কে মারিয়া জামান বলেন, “শিশুদের জন্য এমন একটি বই লিখতে চেয়েছি, যা তাদের কাছে রমজানকে শুধু একটি ধর্মীয় অনুশীলন নয়, বরং ভালোবাসা, কৃতজ্ঞতা, দয়া এবং সুন্দর অভ্যাস গড়ে তোলার একটি সময় হিসেবে তুলে ধরবে। আমার আশা, এই বইটি শিশুদের নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে ভালোবাসতে শেখাবে এবং পরিবারের সঙ্গে অর্থবহ সময় কাটানোর একটি সুন্দর উপলক্ষ হয়ে উঠবে।”

প্রকাশের পর থেকেই বইটি নিয়ে অভিভাবক ও পাঠকদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের কাছে সহজ ভাষায় ইসলামী মূল্যবোধ ও রমজানের শিক্ষা তুলে ধরার উদ্যোগকে অনেকেই সময়োপযোগী বলে মনে করছেন।

প্রকাশনা প্রতিষ্ঠান বুকস কর্নার পাবলিকেশন জানিয়েছে, শিশুদের জন্য মানসম্মত, শিক্ষামূলক এবং মূল্যবোধনির্ভর বই প্রকাশে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রকাশনা প্রতিষ্ঠানটির মতে, লিটল ইখলাস'স ফার্স্ট রামাদান এমন একটি বই, যা শিশুদের কল্পনাশক্তির বিকাশের পাশাপাশি রমজানের শিক্ষা, পারিবারিক বন্ধন এবং মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হতে সহায়তা করবে। দেশ-বিদেশে বসবাসকারী পরিবারগুলোর জন্য বইটি একটি অর্থবহ সংযোজন হবে বলেও তারা আশা প্রকাশ করেছে।

মারিয়া জামান জানান, এটি তার প্রথম প্রকাশিত শিশুতোষ বই। ভবিষ্যতেও শিশুদের জন্য শিক্ষা, নৈতিকতা, পারিবারিক বন্ধন এবং ইতিবাচক মূল্যবোধকে কেন্দ্র করে আরও গল্প লেখার ইচ্ছা রয়েছে তার।

লিটল ইখলাস'স ফার্স্ট ইখলাস ইতোমধ্যে সংগ্রহের জন্য পাওয়া যাচ্ছে। আগ্রহী পাঠক ও অভিভাবকরা বুকস কর্নার পাবলিকেশন অথবা লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারবেন।

শিশুদের হাতে মানসম্মত ও মূল্যবোধভিত্তিক সাহিত্য পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি রমজানের শিক্ষা ও পারিবারিক ঐতিহ্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়ক হবে বলে আশা করছেন লেখক ও প্রকাশক।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬’ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক।
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূ-রাজনৈতিক খণ্ডন এবং কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়ের এক চূড়ান্ত রূপরেখা হিসেবে অভিহিত করেছেন প্রখ্যাত মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। দীর্ঘ তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে তিনি নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেন।
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শায়লা আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
আরও পড়ুন
স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী
১৬ বছরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ছাত্রশিবির: শিবির সেক্রেটারি