
চিত্রনায়িকা পরীমণি ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া ছয় জনের বাসায় নতুন করে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
পরীমণি, হেলেনা জাহাঙ্গীর, মডেল পিয়াসা ও মরিয়ম মৌ, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ, শরিফুল হাসান মিশুর বাসায় শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয় বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।
এর আগে র্যাব ও পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় মদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মাদক বা এ ধরনের কোনও কিছু পাওয়া গেছে কিনা- এ প্রশ্নের জবাবে সিআইডি কর্মকর্তা ওমর ফারুক বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আওয়ামী লীগের নারী বিষয়ক উপ-কমিটির সদস্যপদ হারান হেলেনা জাহাঙ্গীর। তাকে ২৯ জুলাই তার বাসা থেকে গ্রেপ্তারের সময় মদ, হরিণের চামড়া পাওয়া যায়। তার বিরুদ্ধে গুলশান থানায় দুটি ও পল্লবী থানায় একটি মামলা হয়। পরদিন গোয়েন্দা পুলিশ ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং গুলশান থানায় মাদকের মামলা হয়।
পরদিন পরীমণি ও চলচ্চিত্র প্রযোজক রাজকে গ্রেফতার করে র্যাব। তাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা ছাড়াও রাজের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে আরেকটি মামলা হয়।
এসএস




