ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

‘সুস্বাগতম’ নিয়ে প্রেক্ষাগৃহে নিরব-স্পর্শিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৭:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

একজন নারী বিমানের পাইলট হবেন। আর এই স্বপ্ন বাস্তবায়নে তিনি রাত-দিন একাকার করে ফেলছেন। এমন গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘সুস্বাগতম’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সব ঠিক থাকলে শফিকুল আলম পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (২৪ মে) সারাদেশে মুক্তি পাবে।

সিনেমাটি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, আমাকে এই সিনেমায় দুটি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের জন্য আমার চুল ও দাড়ি কাটতে হয়েছে। যেহেতু অভিনয়ই আমার কাছে সব। সেহেতু চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে আমি প্রস্তুত। আশা করছি পর্দায় সিনেমাটি দর্শক উপভোগ করবেন।

অর্চিতা স্পর্শিয়া বলেন, এর আগে নিরবের সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি। আমাদের দুজনের কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই ‘সুস্বাগতম’-এ আমাদের কাজটা করতে সহজ হয়েছে। তা ছাড়া পরিচালকও কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। আমি আশাবাদী।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, অতঃপর...
বলিউডের ভাইজান সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম চর্চা একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘হাম দিল দে চুকে সনম’-এর সেট থেকে তাদের প্রেম শুরু হয়েছিল। তাদের বিচ্ছেদও বলিউডে চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম। প্রেমে জড়ালেও সেই সম্পর্ক টেকেনি বেশি দিন, কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই প্রেম। বেশ তিক্তভাবেই শেষ হয় তাদের সম্পর্ক। বিচ্ছেদের পর ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরেরও অভিযোগ ওঠে। এমনটাও শোনা যায়, রাত তিনটার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান। কী ঘটেছিল সেই রাতে? এ নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন খোদ ভাইজান নিজেই। সে সময় ঐশ্বরিয়া থাকতেন গোরখ হিল টাওয়ারে। শোনা যায়, মদ্যপ অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান। ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে। সালমানও ছিলেন নাছোড়বান্দা। ১৭ তলায় ওঠে যেকোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন রাত তিনটা। বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতিমিনতি করতে থাকেন অভিনেতা। প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া। এরপরই ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান। শুরু হয় তুমুল হট্টগোল।  সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেন সালমান। স্বীকার করে নেন ঘটনার সত্যতা। তবে অভিনেতা এটাও জানান, যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশিই রটেছে।  সালমান বলেন, যা রটেছে তা আমি অস্বীকার করছি না। অবশ্যই সেখানে সত্যতা রয়েছে। কিন্তু কিছু কিছু ঘটনা রঙ চড়িয়েও বলা হয়েছে। আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কে যদি ঝামেলাই না হয়, তবে সেই সম্পর্কে কোনওদিনই কোনও ভালোবাসা ছিল না। নিজের গাড়ির দরজায় দুমদাম মেরেওছিলাম আমি। পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই।’ এদিকে, ২০০২ সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াই প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন। তিনি বলেন, বিচ্ছেদের পরেও ও আমাকে বিরক্ত করত। শারীরিক অত্যাচারও করেছে। সেসব সহ্য করেই হাসিমুখে কাজে যেতে হত আমাকে, যেন কিছুই ঘটেনি। বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক স্বাভাবিক হয়নি আজও। একসঙ্গে ছবি করা তো দূর, আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা। আরটিভি /এএ 
রাত ৩টায় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, অতঃপর...
নায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ছেলে
নায়িকা অঞ্জনা, বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এখন তেমনভাবে চলচ্চিত্রে দেখা যায় না অঞ্জনাকে। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান তিনি। বর্তমানে এই তারকার অবস্থা এখন ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে। অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।  নিশাত বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আম্মু এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিগত ৬ দিন ধরে তিনি এই হাসপাতালেই আছেন। আমি তো ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না। আমার বড় দুলাভাই উনার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তাকে সাহায্য করছি। তিনি আরও বলেন, চিকিৎসব পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। আমি আবারও বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ^াস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন।  আরটিভি /এএ   
নায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন, দোয়া চাইলেন ছেলে
হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ উদ্ধার
রহস্যজনক মৃত্যু হয়েছে মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের। হোটেল কক্ষ থেকে এই অভিনেতার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি।  সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান। দিন দুয়েক অভিনেতাকে কক্ষ থেকে বের হতে না দেখেই সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বের হওয়া পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন পর হোটেলের ঘর থেকেই উদ্ধার হয় অভিনেতার দেহ। এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করে। দিলীপের কয়েকজন সহ-অভিনেতা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে। আরটিভি / এএ 
হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার পচাগলা দেহ উদ্ধার
দিনশেষে কিছুই লিখতে পারি না, শুধু চোখ ভিজে আসে: দীঘি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, দীর্ঘ ১৩ বছর আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন তিনি। মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি। তবে এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে ওঠেন তিনি। মাকে নিয়ে স্মৃতিচারণ করে সে কথাই জানালেন দীঘি। শনিবার (২৮ ডিসেম্বর) অভিনেত্রী দোয়েলের ১৩তম মৃত্যুবার্ষিকী। এদিন মায়ের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দীঘি। মা হারানোর কষ্টের কথা ফুটে উঠেছে সেই স্ট্যাটাসে। আবেগঘন স্ট্যাটাসে দীঘি লিখেন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা।  ১৩ বছর কাটিয়ে দিলাম, আর কতটা বছর যে কাটাতে হবে! সময় কখনও থেমে থাকে না। কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি (মনে করি), মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে। অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মা’র জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়নী সাগিরা। দীঘর সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার মামা ভিক্টর লিখেছেন, আল্লাহ আমার বোনকে বেহেশত নসিব করুক। এদিকে গোলাম শাহরিয়ার কবির নামে একজন মন্তব্য করেছেন, আপনার অনুভূতিগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। মা’র প্রতি আপনার ভালোবাসা এবং মিস করার ব্যথা খুবই গভীর। আমরা সবাই মায়ের স্নেহের ঋণ কখনো শোধ করতে পারব না। আমি আন্টির জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আপনাকে এই শূন্যতা কাটিয়ে ওঠার শক্তি দেন। আপনি শক্ত থাকুন, মা’র স্মৃতিগুলোই আপনার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।  আরটিভি /এএ-টি   
দিনশেষে কিছুই লিখতে পারি না, শুধু চোখ ভিজে আসে: দীঘি
লিভ টুগেদার ইস্যু নিয়ে লিগ্যাল নোটিশ, মুখ খুললেন স্বাগতা
‘আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে, ইনশাল্লাহ।’ ছোটপর্দার অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতার এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যার ফলশ্রুতিতে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, একজন মুসলমান হয়েও ইসলাম পরিপন্থী জীবনযাপন করছেন তিনি। একই সঙ্গে ইসলাম পরিপন্থী কাজ (লিভ টুগেদার) প্রকাশ্যে স্বীকার করেছেন এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। তার এমন বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে শনিবার (২৮ ডিসেম্বর) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়েছে, আপনি (স্বাগতা) হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন। যা বিগত ১ (এক) বছর যাবৎ করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন এবং পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন। যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ রূপে হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন। যার কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে। আপনার উক্ত রূপ বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন। নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা নোটিশ প্রদানকারী আমার মোয়াক্কেলকে অবহিত করবেন, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিকে, নোটিশের জবাবে গণমাধ্যমকে স্বাগতা বলেন, আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দিইনি। এটা যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের ব্যাপার। আমার আগেও অনেকে লিভ টুগেদার করেছেন। আমার কথায় কেউ উৎসাহী হয়ে লিভ টুগেদার করবে বলে আমি মনে করি না।  তবে লিভ টুগেদারের জন্য নিজের প্রথম সংসার ভাঙনের দায় দেখছেন স্বাগতা। তিনি বলেন, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমার ভুলটা কোথায়? আমার প্রথম বিয়েটা তো ওয়ার্ক করে নাই। বিয়ে নিয়ে আমার মধ্যে ভয়-ভীতি কাজ করছিল, যদি আগেরবারের মতো আমাকে অত্যাচার সহ্য করতে হয়! আবার যদি একই রকম ঘটনা ঘটে? এ কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের ভালোভাবে বুঝে নিয়েছি। যিনি আইনি নোটিশ পাঠিয়েছেন তার উদ্দেশে অভিনেত্রী বলেন, যার অনুভূতিতে আঘাত লেগেছে, তাকে অনুরোধ করবো, তিনি যেন তার ধর্মীয় ও সাংস্কৃতিক নিয়ম মেনে চলেন, আমার নিয়ম তাকে মানতে হবে না। আমি কোন বাস্তবতায় কী করেছি, সেটা তিনি বুঝতে পারবেন না। আরটিভি /এএ 
লিভ টুগেদার ইস্যু নিয়ে লিগ্যাল নোটিশ, মুখ খুললেন স্বাগতা
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনে নিরব
কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় থাকছেন যারা
বন্যাকবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
চলতি মাসেই গ্যাস নিরবচ্ছিন্ন করার প্রত্যাশা জ্বালানি প্রতিমন্ত্রীর