শ্রেণি কার্যক্রম চালু রাখা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ১১:২৪ পিএম


শ্রেণি কার্যক্রম চালু রাখা নিয়ে মাউশির জরুনি নির্দেশনা
ফাইল ছবি

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহকালীন শ্রেণি কার্যক্রম চালু রাখা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তার।

রোববার (১৯ মে) অধিদপ্তরের দেওয়া নির্দেশনায় মাউশির আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহকালীন শ্রেণি কার্যক্রম চালু অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

নির্দেশনাগুলো হলো-

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা।

২. শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা।

৪. পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা।

৫. শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা।

৬. নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, যেন কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা যায়।

৭. প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা।

৮. শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা।

৯. বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে সে বিষয়টি নিশ্চিত করা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission