বিমানবাহিনী প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন

আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৮:১২ পিএম


বিমানবাহিনী প্রধান হলেন হাসান মাহমুদ খাঁন
ফাইল ছবি

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা-বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন-২০১৮ অনুসারে ১১ জুন, ২০২৪ তারিখ (অপরাহ্ণ) এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হলো।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে বর্তমান বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission