ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভালোবাসা আর স্মৃতিতে অমলিন খালেদা জিয়া, কবর জিয়ারতে মানুষের ঢল

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে তার সমাধিতে সাধারণ মানুষের ঢল নেমেছে । ছবি : বাসস

নতুন বছরের প্রথম দিন। চারদিকে যখন উৎসবের আমেজ থাকার কথা, তখন পুরো জাতি যেন এক গভীর শোকের সাগরে নিমজ্জিত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে নেমেছে সাধারণ মানুষের ঢল। হাতে সোনাঝরা রোদের বদলে আজ সেখানে বিষণ্নতা; মানুষের হাতে ফুল আর চোখজুড়ে অশ্রু। লড়াকু নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।

ভোরের কুয়াশা মাড়িয়ে কেউ এসেছেন বাসে, কেউ ট্রাকে, আবার কেউ কয়েক মাইল হেঁটে। উদ্দেশ্য একটাই—প্রিয় ‘দেশনেত্রী’র কবরের পাশে দাঁড়িয়ে একবিন্দু চোখের জল ফেলা। নিরাপত্তার কড়াকড়ি শেষে লেক রোড খুলে দেওয়ার পরপরই সমাধিস্থলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কড়া প্রহরার মধ্যেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ।

আরও পড়ুন

কবর জিয়ারতে আসা মানুষের মাঝে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে এক গভীর মমত্ববোধ লক্ষ্য করা গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জিয়ারত শেষে আবেগজড়িত কণ্ঠে বলেন, খালেদা জিয়া ছিলেন একজন নির্ভেজাল ও নিবেদিতপ্রাণ গণতান্ত্রিক নেত্রী। তিনি নিজের জন্য কিছু চাননি, সারা জীবন মাটি ও মানুষের কথা বলেছেন। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দলকে তিনি পূর্ণাঙ্গ রূপ দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াকু শক্তিতে পরিণত করেছিলেন।

সকাল থেকেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দলের শীর্ষ নেতারা জিয়ারত করতে আসেন। তবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিরপুর থেকে আসা এক ব্যক্তি বলেন, গতকালের জানাজায় প্রচুর ভিড় ছিল, তাই আজ সকালে এসেছি। মা ছাড়া বাড়ি যেমন লাগে, দেশটা আজ তেমনই লাগছে। তার ওপর যে পরিমাণ অন্যায় করা হয়েছে, তার বিচার আল্লাহর কাছে রেখে গেলাম।

চাঁদপুর থেকে আসা আরেকজন কিংবা দুই সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারী—সবার মুখেই ছিল এক সাহসী নারীর সংগ্রামের গল্প। ঐ নারী বলেন, তিনি শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের মতো হাজারো নারীর অনুপ্রেরণা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও তিনি যেভাবে মাথা উঁচু করে লড়াই করেছেন, তা ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।

জিয়া উদ্যানের এই অবিরাম জনস্রোত যেন আজ এক নীরব সত্য ঘোষণা করছে—একজন রাষ্ট্রনায়কের প্রস্থান মানেই তার শেষ নয়। তিনি শারীরিকভাবে চলে গেলেও মানুষের হৃদয়ে তার আদর্শ ও সংগ্রাম চিরকাল অম্লান হয়ে থাকে। প্রিয় নেত্রীকে হারানোর এই বিষাদ নতুন বছরের আনন্দকে ম্লান করে দিলেও, মানুষের এই ভালোবাসা তার ‘আপসহীন’ উপাধিটিকে আরও একবার সত্য প্রমাণ করল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া