ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির তাণ্ডব, জরুরি সেবা নম্বরে ৩৮১ অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
ফাইল ছবি

খ্রিস্টীয় নববর্ষ ২০২৬ বরণের উৎসব রূপ নিল আতঙ্কে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার করে বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা বাজার সাথে সাথেই বিকট শব্দে আতশবাজি, পটকা ও ফানুসে ছেয়ে যায় রাজধানীর আকাশ। উচ্চশব্দে গান-বাজনা আর শব্দদূষণে অতিষ্ঠ নাগরিকরা প্রতিকার চেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ৩৮১টি অভিযোগ জমা দিয়েছেন। এদিকে ওড়ানো ফানুস থেকে মিরপুরের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন, বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে ঢাকা মহানগর থেকেই এসেছে ৯৬টি ফোন। বাকি ২৮৫টি অভিযোগ এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিটি ক্ষেত্রেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও উৎসবের উন্মাদনায় সরকারি আদেশ একপ্রকার চাপা পড়ে যায়।

আরও পড়ুন

রাত ১২টা বাজার পরপরই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আকাশজুড়ে শত শত ফানুস উড়তে দেখা যায়। এর ফলে মিরপুর ৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনের ছাদে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের প্রাণহানি বা সম্পদহানি এড়ানো সম্ভব হয়। তবে এই ঘটনায় পুরো এলাকায় মুহূর্তেই হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আতশবাজির শব্দ এতটাই তীব্র ছিল যে ঘরের জানালা-দরজা পর্যন্ত কাঁপছিল।

নিরাপত্তার স্বার্থে ডিএমপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি বা ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চশব্দে হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পাড়া-মহল্লায় রাতভর চলেছে বাজি ফোটানো ও উচ্চশব্দে গান-বাজনা। শব্দদূষণের ফলে অসুস্থ বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি ছিল চরমে।

নতুন বছরের শুরুতে আনন্দ করতে গিয়ে জননিরাপত্তাকে বুড়ো আঙুল দেখানোর এই সংস্কৃতি নিয়ে এখন সচেতন মহলে তীব্র সমালোচনা চলছে। কঠোর আইন থাকা সত্ত্বেও কেন প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭
রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান চালিয়ে ৪৭ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উত্তরার হাউজ বিল্ডিংয়ের ওই বারে সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় শুরু হওয়া অভিযানটি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর। অভিযানকালে পারমিট ছাড়া মদ ও বিয়ার সেবনের অভিযোগে ১৭ জন নারীসহ ৪৭ জনকে আটক করা হয়। এ বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে বলেন, ‘আমরা পারমিটবিহীন মদ ও বিয়ার পান করার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জনকে আটক করেছি।’ ইলিয়াস কবীর বলেন, প্রতিটি বারেই একে একে অভিযান চালানো হবে। পারমিট ছাড়া কেউ মাদক সেবন করতে পারবে না। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। আরটিভি/এসআর
উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ আটক ৪৭
পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে রান্নাঘরে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী দুলাল হাওলাদারের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত শিরিন বেগম (৪২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের মৃত সোহরাব আলীর মেয়ে। পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পাশের ফ্ল্যাট থেকে সন্দেহজনক কোপানোর শব্দ পান বাড়ির মালিক খোরশেদ আলম। ৮-১০ দিন আগে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়ার প্রায় আধা ঘণ্টা পর দরজা খোলেন দুলাল।  ভেতরে সন্দেহজনক পরিস্থিতি ও স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন বাড়ির মালিক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রান্নাঘর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দুলালকে আটক করে। মামলার বাদী ও নিহত দম্পতির ছেলে সিরাজ হাওলাদার জানান, তার মা শিরিন দীর্ঘদিন জর্ডানে গৃহকর্মীর কাজ করতেন। দুই মাস আগে শাশুড়ির মৃত্যুর খবর শুনে দেশে ফিরে স্বামীকে নিয়ে যাত্রাবাড়ীর ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। দেশে ফেরার পর থেকেই স্বামী দুলাল তার কাছে টাকা দাবি করতেন এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া ফোনে অন্য কারও সঙ্গে কথা বলা নিয়েও তাদের মধ্যে সন্দেহ ও বিরোধ ছিল। যাত্রাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুলাল স্বীকার করেছেন যে, রবিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর মাথা ধরে দেয়ালে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর বটি দিয়ে স্ত্রীর মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে রান্নাঘরে লুকিয়ে রাখেন এবং আলামত হিসেবে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা চালান। এ ঘটনায় নিহতের ছেলে সিরাজ হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরটিভি/এসআর
পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক