ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আল্টিমেটাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
ফাইল ছবি

স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মঞ্চ-২৪।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে।

‘বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনও বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই।’

ফাহিম ফারুকী আরও বলেন, হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

মঞ্চ-২৪ আরও জানায়, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
আরও পড়ুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি
জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: পার্থ