ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীত মৌসুম এলেই এই মেগাসিটির বায়ু দূষণের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। ব্যতিক্রম ঘটছে না এবারও। ভয়াবহ মাত্রায় বাড়ছে বায়ুদূষণ; দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই শহর।

রোববার (১১ জানুয়ারি) দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানীর স্কোর ২৩৫। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শনিবার এই শহরের স্কোর ছিল ১৯৩।

অন্যদিকে ২৩০ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। এছাড়া, ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনামের হেনোয় ও ২০১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে চীনের চেংডু। বায়ুমানের স্কোর অনুযায়ী, এ তিন শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

এ ছাড়া, ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে ভিয়েতনামের আরেকটি শহর হো চি মিন সিটি, ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মায়ানমারের ইয়াঙ্গুন, ১৮০ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আছে ভারতের আরেক শহর কলকাতা, ১৭৭ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আছে মিশরের কায়রো, ১৭৬ স্কোর নিয়ে নবম অবস্থানে আছে সেনেগালের ডাকার আর ১৭৪ স্কোর নিয়ে দশম অবস্থানে আছে চীনের আরেক শহর চংচিং। বায়ুমানের স্কোর অনুযায়ী, এই ছয় শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য।

উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে