ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসায় উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
হুজাইফা আফনান। ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের চিকিৎসায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) হাসপাতালটির ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডল, অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর হিমু, সহযোগী অধ্যাপক সুদীপ্ত কুমার মুখার্জি, সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন চৌধুরী।

ডা. হুমায়ুন কবীর হিমু আরও বলেন, মেডিকেল বোর্ডে নিউরোসার্জারি, নিউরোলজি, আইসিইউ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা অন্তর্ভুক্ত রয়েছেন। বোর্ডে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা, গুলির আঘাতে সৃষ্ট নিউরোসার্জিক্যাল জটিলতা এবং সম্ভাব্য চিকিৎসা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের বৈঠক চলমান রয়েছে। বোর্ড মিটিং শেষে শিশু হুজাইফার চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন

এর আগে, গুলির আঘাতে হুজাইফার মস্তিষ্কে অতিরিক্ত চাপ তৈরি হলে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

চিকিৎসকেরা বলছেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রতিটি চিকিৎসা সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
মিরপুরে নিজ বাসায় গুলিবিদ্ধ নারী, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ
ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ মা–ছেলে
জুমার নামাজ পড়তে যাওয়ার পথে দুইজন গুলিবিদ্ধ