ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সাকরাইন উৎসব: রঙিন ঘুড়ির অপেক্ষায় পুরান ঢাকার আকাশ

মো. আশরাফ আরফিন, জবি সংবাদদাতা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রাচীন উৎসব হচ্ছে সাকরাইন বা পৌষসংক্রান্তি। প্রতিবছরের ন্যায় এই বছরেও পুরান ঢাকার অলিতে-গলিতে চলছে সাকরাইন উৎসবের জোর প্রস্তুতি। সাকরাইনে রঙিন ঘুড়িতে আকাশ ঢাকার অপেক্ষায় রয়েছে পুরান ঢাকা। বুধবার উদযাপিত হতে যাচ্ছে এই সাকরাইন উৎসব। ঘুড়ি উড়ানো উৎসব নামে পরিচিত এই উৎসবের আমেজ লক্ষ্য করা গিয়েছে পুরান ঢাকার অলিগলি, ছাদ আর বাজারগুলোতেও। এ দিন পুরো সময় পুরান ঢাকার আকাশে উড়বে রঙিন ঘুড়ি। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বুড়িগঙ্গা তীরবর্তী এলাকায় আকাশ আলোকিত হবে আতশবাজি ও ফানুশে। সাকরাইন উপলক্ষে বেচাকেনাতেও ধুম পড়েছে। নতুন ভাবে সাজছে পুরান ঢাকা। চলছে নানারকম প্রস্তুতিও।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সূত্রাপুর, নবাবপুর, ধূপখোলা, শ্যামবাজার, শাঁখারি বাজার, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, সদরঘাট, গেন্ডারিয়া, লালবাগ ও চকবাজারসহ বিভিন্ন এলাকায় এ উৎসবের আমেজ। ঘুড়ি বেচাকেনা, বক্স, সামিয়ানা ও বাঁশ দিয়ে ছাদ সাজানোর ব্যস্ততাও লক্ষ্য করা যায়।

‎ঘুড়ির দোকানগুলোতে চোখদার, রকদার, গরুদার, মাছলেঞ্জা, ফিতালেঞ্জা, চানতারা, বাক্স ঘুড়িসহ নানা নামের ঘুড়ি বিক্রি হচ্ছে। পুরান ঢাকার ঘুড়ি বিক্রির অন্যতম কেন্দ্র শাখারি বাজার। এখানে চশমাদার, কাউটাদার, পঙ্খিরাজ, প্রজাপতি, ঈগল, চিল, বাদুর, লাভ ঘুড়ি, টেক্কা, মালাদার ও বিদেশি নকশার ঘুড়ি। সাধারণ ঘুড়ির দাম ৫ থেকে ২৫ টাকা, আর বিশেষ নকশার ঘুড়ির দাম ১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
‎
জমে উঠেছে ‎নাটাই ও সুতার বাজারও। কাঠের নাটাই, লোহার নাটাই, চাবাডী নাটাই বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০০০ টাকায়। ড্রাগন সুতা, ভুত সুতা, বিলাই সুতা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। এছাড়া আতশবাজির মধ্যে রয়েছে পাঁচ শট, বারো শট কদম ফুল, তারা শট, রকেট ও নানা নামের ফানুস। তবে পুলিশের নজর এড়াতে অনেক দোকানি এসব সামগ্রী লুকিয়ে বিক্রি করছেন।

‎66f30822-8c9f-4e24-bb0d-84f6f87e7a9c

ঘুড়ি কিনতে শাখারী বাজারে আসা ঢাকা কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শুভ ব্যানার্জি বলেন, এই সময়টার জন্য আমরা পুরো এক বছর অপেক্ষা করি। পূজা পার্বণের মতোই আনন্দ লাগে। অনেকগুলো ঘুড়ি কিনেছি। সাকরাইনের দিন খুব মজা করব।

পোস্তগোলা থেকে ঘুড়ি কিনতে আসা সাইম আহমেদ বলেন, “আমার ছেলে ঘুড়ি কেনার বায়না ধরেছে। একসময় আমরাও অনেক ঘুড়ি উড়িয়েছি। এখন ওদের সময়। সন্তানকে আনন্দ দিতেই মূলত ঘুড়ি কিনতে আসা।
‎
‎পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা শ্যাম পদ পাল বলেন, সাকরাইন ঘিরে তাদের এলাকায় ছোট পরিসরে পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়। ঘুড়ি উড়ানোর পাশাপাশি শিশুদের জন্য নানা খেলাধুলার ব্যবস্থাও থাকে। একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ও ঝুঁকিপূর্ণ আগুনের খেলায় নিয়ন্ত্রণ দরকার। পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব করতে চাই।

এদিকে আগের মতো বেচাকেনা নেই বলছেন ব্যবসায়ীরা। পূর্বপুরুষদের এই ব্যবসায়ে ভাটা পড়েছে। একইসাথে উৎসবের আমেজও তুলনামূলক কমেছে।বলছেন দোকানিরা। তবে এখনও দুই দিন থাকায় বেচাকেনা বাড়বে বলে মনে করেন তারা। শাঁখারি বাজারের ‘পবিত্র ভাণ্ডার’-এর দোকানি দিলীপ নাগ বলেন, বেচাকেনা মোটামুটি, আগের মতো হয় না। পাইকারি ক্রেতার সংখ্যা তুলনামূলক ভালো।

‎

আরও পড়ুন

অন্যদিকে লিখন দেবরায় বলেন, প্রতিবছর সাকরাইন উপলক্ষে বাজারে লাখ লাখ টাকার ঘুড়ি ও ঘুড়ির উপকরণ বিক্রি হয়। কিন্তু এবার শুরু থেকেই বেচাকেনায় মন্দা দেখা যাচ্ছে। আবার এখন সাকারইনের সেই আমেজও কম।
‎
‎আরেক ঘুড়ি বিক্রেতা স্বপ্ন বলেন, আমার বাবা আগে সাকরাইন এলেই ঘুড়ি বিক্রি করতেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমিও এখন ঘুড়ি বিক্রি করছি। বেচাকেনা মোটামুটি হলেও শেষ দিন পর্যন্ত আশাবাদী।

‎ইতিহাস সূত্রে জানা যায়, মুঘল আমলে ১৭৪০ সালের দিকে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের সময় পুরান ঢাকায় সাকরাইনের সূচনা হয়। কালের পরিক্রমায় এটি পুরান ঢাকাবাসীর অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশেই এই উৎসব পালিত হয়।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাহসিফ হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, বলছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিনদিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে গ্রেপ্তার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।   
তাহসিফ হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, বলছে পুলিশ
‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে দুপুর থেকেই ভিড় করছেন সংগীতপ্রেমীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শকদের উপস্থিতি। দল বেঁধে বন্ধুদের সঙ্গে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টস্থলে আসছেন।  শনিবার (৭ নভেম্বর) দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ কনসার্টে অংশ নিতে আসছেন। অনেককে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতেও দেখা গেছে। এদিন, কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। এর মধ্যে রয়েছে— নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হয়ে এ সংগীত আয়োজন চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে, অর্থাৎ কোনো টিকিট ছাড়াই কনসার্ট উপভোগের সুযোগ রয়েছে। কনসার্ট দেখতে আসা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে জেমস, মাইলস ও ওয়ারফেজের গান সরাসরি শোনার অপেক্ষায় অনেকেই। মাহিন নামের এক দর্শক বলেন, জেমস আমাদের প্রিয় শিল্পী। অনেক দিন ধরে তার গান সরাসরি শোনার ইচ্ছা ছিল। আজ সেই সুযোগ পেয়েছি। তাই দুপুরেই চলে এসেছি। আরেক দর্শক মিফতা বলেন, একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সচরাচর পাওয়া যায় না। বন্ধুদের সঙ্গে এসেছি। পুরো আয়োজন উপভোগ করতে চাই। কনসার্টে আসা তরুণী মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান আমার খুব ভালো লাগে। বিশেষ করে তাদের জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায়। এমন উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত। এদিকে, কনসার্ট কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এ কনসার্ট। সহযোগিতায় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আরটিভি/এসআর  
‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
রাজধানীর উত্তরায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা