ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় ঢাকা মেট্রো-চ ১৩-৫৮৯১ নম্বরের মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। পরে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় তিনি বিএনএস সেন্টার এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন। বিআরটি উড়ালসেতু থেকে নামার সময় ট্রাক ও মাইক্রোবাসটি দুর্ঘটনায় জড়ায়।

তিনি বলেন, উড়ালসেতু থেকে নামার পর ট্রাকটি সড়কের বাম পাশের রং রোড দিয়ে ইউটার্ন নেয়। এ সময় মাইক্রোবাসটির সামনে আরেকটি গাড়ি থাকায় সেটিকে বাঁচাতে গিয়ে চালক ট্রাকের পেছনে ধাক্কা দেন।

তিনি আরও বলেন, মাইক্রোবাসটিতে ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের সামনের দাঁত ভেঙে গেছে। সামনের আসনে থাকা এক শিশুর পা ভেঙে গেছে। এ ছাড়া এক নারীও আহত হয়েছেন। স্থানীয়রা শিশুটিকে ছাড়া অন্য আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার বিষয়ে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আমীর খসরু বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়েছে। মাইক্রোবাসটিতে চার থেকে পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দু-একজন আহত হয়েছেন। সামনের দিকে থাকা একটি শিশু গাড়ির ভেতরে আটকে পড়েছিল। পুলিশ চেষ্টা করেও তাকে বের করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন।

মাইক্রোবাসটি রেকারের মাধ্যমে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে এসআই আমীর খসরু বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
রাজধানী ঢাকায় এক রাতেই পাঁচটি স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর ও মিরপুরের কালশী এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন