
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
শনিবার (৭ নভেম্বর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুয়েল।
এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে দলীয় নানা শ্লোগান দেন। রুয়েল বলেন, দেশের রাজনীতির ইতিহাসে ৭ নভেম্বর এক ঐক্যের প্রতীক। আর সেই ঐক্যের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, জিয়াউর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা। রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমনের মুখে হতবিহ্বল জাতিকে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। সেই সাহসের ওপর ভর করেই জিয়াউর রহমান ৭ নভেম্বর দেশের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন।
প্রসঙ্গত, স্বাধীন ও স্বনির্ভর দেশ গঠনের প্রকৃত সূচনা হয়েছিল ৭ নভেম্বর বিপ্লবের হাত ধরে। ১৯৭১ সালের পর দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছিল ৭ নভেম্বর।
আরটিভি/এসকে


