ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: আবদুস সালাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি জায়গা দখল, ফুটপাত গ্রাস, পরিকল্পনাহীন নগরায়ন ও সমন্বয়হীন প্রশাসনের কারণে ঢাকা মহানগর আজ চরম সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেছেন, পৃথিবীর কোথাও সরকারি জায়গা দখল করা এত সহজ নয়, যতটা বাংলাদেশে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সিটি গভর্নমেন্ট গঠন ছাড়া কোনো বিকল্প নেই।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী গুলশানে গুলশান সোসাইটি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ’র উদ্যোগে এক নগর সংলাপে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, রাজধানীতে যদি কারও বাড়ি বা দোকান ফুটপাতের পাশে থাকে, তাহলে খুব সহজেই ফুটপাত দখল করে স্থাপনা গড়ে তোলা যায়। কারণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর নজরদারি নেই। আমরা সবাই যদি যার যার জায়গা থেকে সচেতন হই, তাহলে অন্তত ৫০ শতাংশ সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে।

ঢাকা মহানগরের সমস্যার মূল জায়গায় না গিয়ে বারবার উপসর্গ নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, মেয়র দেখাতে বসে আছেন ঠিকই, কিন্তু বাস্তবে তার ক্ষমতা প্রায় শূন্য। ঢাকার আইনশৃঙ্খলার জন্য মেয়রকে দায়ী করা হয়, অথচ পুলিশের ওপর তার ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ নেই। এই দ্বৈততা দিয়েই ঢাকার মতো একটি মহানগর পরিচালনা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার কখনই স্থানীয় সরকারকে শক্তিশালী হতে দেয় না। ফলে সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা, ডেসকোসহ বিভিন্ন সংস্থার মধ্যে চরম সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এক সংস্থা রাস্তা কাটে, আরেক সংস্থা আবার সেটি ভরাট করে এই বিশৃঙ্খলাই ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে।

আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর ঢাকার অনেক পরিবর্তন হয়েছিল। বেগম খালেদা জিয়াও রাজধানী উন্নয়নে আন্তরিক চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তী সরকার রাজনৈতিক স্বার্থে নির্বাচিত মেয়রকে সরাতে ঢাকা সিটিকে দুই ভাগ করে ফেলে। এটা ছিল পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত, জনগণের স্বার্থ সেখানে বিবেচনায় আসেনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের একটি সুস্পষ্ট ভিশন ও মাস্টার প্ল্যান রয়েছে। পরিচ্ছন্ন ঢাকা গড়া, কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যুবকদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তা ও ফুটপাত আলাদা ও কার্যকর করা, মাদকমুক্ত সমাজ গঠন, সুবিধাবঞ্চিত এলাকার নাগরিক সেবা নিশ্চিত করা। নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান শক্তিশালী করা নাগরিক সেবা সহজলভ্য করা। এই বিষয়গুলো বিএনপির নগরভাবনার মূল ভিত্তি।

আরও পড়ুন

ঢাকাকে বাঁচাতে হলে শুধু শহর নয়, জাতীয় পর্যায়ের পরিকল্পনা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী বাঁচাতে না পারলে ঢাকাও বাঁচবে না। নদীভাঙন, গ্রামীণ দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাব ঢাকামুখী জনস্রোত বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আবদুস সালাম বলেন, গত ১৭ বছরে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। এই ক্ষতি এক-দুই বছরে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এ জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও গণতান্ত্রিক সরকার। নির্বাচনের পরপরই সরকারকে চাপে ফেললে রাষ্ট্র পরিচালনা অসম্ভব হয়ে যাবে। সরকারকে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আন্দোলন করলেও তারা কখনও শিল্প, অর্থনীতি বা উন্নয়নের ধারা বন্ধ করেনি। রাজনীতিকে ইতিবাচক জায়গায় নিতে পারলেই দেশ এগোবে।

তিনি বলেন, ঢাকাকে বাঁচাতে হলে মেয়রের হাতে পূর্ণ ক্ষমতা দিতে হবে। সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা মহানগরকে বসবাসযোগ্য করা কোনোভাবেই সম্ভব নয়।

তিনি রাজধানীবাসী, বিশেষ করে গুলশান, বনানী ও ধানমন্ডির প্রভাবশালী নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, এনসিবির জ্যৈষ্ঠ যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আদিবসহ প্রমুখ।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
শিগগিরই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা
‘ঢাকার সব স্থানে হকার বসতে দেওয়া হবে না’
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা