ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঢাকায় বার ড্যান্সার হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
ঢাকায় বার ড্যান্সার হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের কালাচাঁদপুরে তরুণী সাদিয়া রহমান মীমের হত্যাকাণ্ডের ধরন দেখে শিউরে উঠছেন পুলিশ কর্মকর্তারা। এটি কেবল একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং ঘাতকের চরম আক্রোশ ও দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের ফল বলে ধারণা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

গত শনিবার রাতে গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে মীমের ক্ষতবিক্ষত ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মীম পেশায় একজন 'বার ড্যান্সার' ছিলেন বলে জানা গেছে। নিহতের শরীরে ২০টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে স্পষ্ট যে খুনি তাকে চরম যন্ত্রণা দিয়ে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মীমের শরীরে অন্তত ২০টি গভীর ক্ষত রয়েছে, যা নাভি থেকে মুখমণ্ডল পর্যন্ত বিস্তৃত। ধারণা করা হচ্ছে, ঘরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়েই মীমকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এটি একটি পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানিয়েছেন, হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, মীম কোনো পরিচিত ব্যক্তির চরম আক্রোশের শিকার হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা- পেশাগত দ্বন্দ্ব, প্রেমঘটিত জটিলতা অথবা পরিচিত মহলের কারো সঙ্গে আর্থিক বিরোধ এই হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। তবে, এমন নৃশংস হামলা চালিয়ে সহজেই পালিয়ে যাওয়া কোনো অপরিচিত ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন তারা।

ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও প্রধান ঘাতক গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ মীমের রুমমেট নুসরাত, নুসরাতের বন্ধু লিজা, রাব্বি ও মুরাদসহ ছয়জনকে হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে। গুলশান থানা পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তৎপরভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

মীমের বড় বোন শাহিদা আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেছেন, আমার বোনের সঙ্গে কারো শত্রুতা ছিল বলে কখনো শুনিনি। কারা কীসের জন্য তাকে এতটা নৃশংসভাবে মারলো, আমি তার বিচার চাই।

আরও পড়ুন

তিনি গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত মীমের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মিলনায়তনে ‘আবর্তন’-এর নিবেদনে ‘চিরদিনের নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম ও স্বাধীনতার কবি। তার সাহিত্য ও সংগীত বাঙালির চেতনাকে যুগে যুগে আন্দোলিত করেছে। বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে। তিনি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দিতে হবে। তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে তরুণদের আরও বেশি গবেষণা, পাঠ ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।   আলোচনা সভা শেষে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।  অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমএ
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য