ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকায় বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
ঢাকায় বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া রহমান মিম (২৭) নামে ওই নারী গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, সাদিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখমেরও চিহ্ন পাওয়া গেছে। তবে, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

এদিকে নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, আমার শ্যালিকার দুটি বিয়ে হয়েছিল। পরের ঘরে কোনো সন্তান ছিল না এবং এক স্বামীর সঙ্গেও আর এখন সম্পর্ক নেই। আমার শ্যালিকা বারের ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালাচাঁদপুরের দোতলায় নুসরাতের সঙ্গে থাকতো। নুসরাতও বারের ড্যান্সার। নিহত সাদিয়ারা এক ভাই ও দুই বোন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (৭ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (৭ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, আদাবর থানার পাশে সেইলরের শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি। আরটিভি/এসআর  
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো।  জানা যায়, নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আরটিভি/এসআর  
রাজধানীতে বাসে আগুন
তাহসিফ হত্যাকাণ্ড / রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে
রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) দুই দফায় মোট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন এ তথ্য উল্লেখ করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা জানিয়েছেন, ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান তিনি। এর আগে সন্ধ্যায়ও তারা অনেকক্ষণ একসঙ্গে ঘোরাঘুরি করেন। পরে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। বিভিন্ন জায়গায় তাহসিফের সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেন তিনি। এ ছাড়া দিশা মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখা হয়েছে। এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে।  প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে দিশার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, দিশা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদ্ঘাটনের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত আসামিকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এদিন শুনানিতে দিশার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১ নভেম্বর তার চার দিন এবং ৪ নভেম্বর দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় ৩০ নভেম্বর তাহসিফ সাউরীর বন্ধু শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য চার দিন এবং ৩ নভেম্বর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আরটিভি/এসআর  
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে
আরও পড়ুন
শ্রীনগরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল তাহসিফের
তাহসিফ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল দীপের কাছ থেকে
এটা আত্মহত্যা নয়, সরকার তদন্ত করলে অপরাধীরা বেরিয়ে আসবে: তাহসিফের বাবা