ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
ঢাকার ধামরাইয়ে বাসে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস।  ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে একে নাশকতামূলক ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আগুনে বাস দুটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৯ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ২টা ২৬ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি সেখানে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া পল্লী সেবা পরিবহনের (ঢাকা মেট্রো-জ-৩২৬০) বাসটির মালিক শহিদুল ইসলাম। আগুনে বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের (চট্ট মেট্রো-জ-০৪-০১৩৯) একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। ওই ঘটনায় বাসটির প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়। তবে এই অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

টানা দুই রাতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে দুর্বৃত্তদের এমন বাস পোড়ানোর ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল আমিন খান বলেন, প্রাথমিক আলামতে ঘটনা দুটি নাশকতামূলক বলেই মনে হচ্ছে। গভীর রাতে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা বাসগুলোকে লক্ষ্য করে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে পুলিশ বলছে, বৈদ্যুতিক তারের সংযোগ থেকে অথবা বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে কেউ ঘুমানোর কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তবে আরটিভির প্রতিনিধির হাতে বৃহস্পতিবার রাতে বাসে আগুন লাগার একটি ভিডিও ফুটেজ এসেছে। ফুটেজে দেখা যায়, পেট্রোল বা জ্বালানি তেল ব্যবহার করে বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে কয়েকজন ব্যক্তি।

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন—এমন ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এটি কোনো নাশকতা বা রাজনৈতিক সহিংসতার ঘটনা—এমন সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
রাজশাহীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হচ্ছে।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন’
আরও পড়ুন
ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীতে বাসে আগুন
রাজধানীতে পার্কিং করা বাসে আগুন