ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৯৯৯ নম্বরে কল দিয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি নাগরিকের

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
ফাইল ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে প্রাণে বেঁচে গেছেন ঢাকায় বসবাসরত এক পকিস্তানি নাগরিক। দাম্পত্য কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হ‌য়ে আত্মহত‌্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তি‌নি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।

৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, মঙ্গলবার রা‌তে রাজধানীর উত্তরা থে‌কে ওই পা‌কিস্তা‌নি নাগরিক ফোন করে জানান, তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কাজ করেন। চার বছর আগে বাংলাদেশি এক নারীকে তিনি বিয়ে করেছেন এবং তাদের দুটি সন্তান আছে।

বেতন বাবদ ওই পাকিস্তানি নাগরিক প্রতি মাসে দুই লাখ টাকা পান এবং বেতনের সিংহভাগ স্ত্রীর হাতে তুলে দেন। তবে, নানা অজুহাতে আরও টাকা দাবি করেন তার স্ত্রী। অন্য নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে প্রতিনিয়ত তাকে ব্ল্যাকমেইলিং করে যাচ্ছেন তার স্ত্রী। ফোন কলে একপর্যায়ে ওই পাকিস্তানি নাগরিক কান্নায় ভেঙ্গে পড়ে জানান, তিনি গাড়ি চালাতে চালাতে ফোন করেছেন এবং মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। তিনি এখন আত্মহত্যা করবেন।

আরও পড়ুন

বিষয়টি বুঝতে পেরে ৯৯৯-এর কলটেকার তাকে শান্ত থাকার এবং গাড়ি থামানোর জন্য বারবার অনুরোধ করেন। একইসঙ্গে আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দেন। পাকিস্তানি নাগরিকের বাসার ঠিকানা জোগাড় করেন এবং তৎক্ষণাৎ তুরাগ থানার ওসির সঙ্গে কথা বলিয়ে দেন।

পরে তুরাগ থানা পুলিশের এক‌টি দল কলারের বাসায় যায়। কলারের কলিগ ও বন্ধু-বান্ধবকে খবর দিয়ে আনানো হয়। কলারের শ্বাশুড়িও খবর পেয়ে চলে আসেন। এ সময় কলারের স্ত্রী স্বামীর বিরুদ্ধে প্রতিনিয়ত গভীর রাতে বাসায় ফেরার অভিযোগ করেন। সবার উপস্থিতিতে স্বামী-স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া হয়। এ সময় স্বামী-স্ত্রী কারও বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে রাজি হননি। আইনি সহায়তার প্রয়োজন হলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয় এই দম্পতিকে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর