ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের পাশে ২টি কাটা হাত ও কাকরাইল থেকে একটি পা উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
রাজধানীর ফাইল ছবি

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং কাকরাইলের স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

আরও পড়ুন

তিনি আরও বলেন, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ
মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেখে ওই অ্যাপ ইনস্টলের কিছুক্ষণ পর তার মুঠোফোনে আর্থিক সেবার (এমএফএস) হিসাবে জমা হয় ১ হাজার ৬২৫ টাকা।
নতুন কায়দায় বানানো হচ্ছে ‘মুরগি’, না জানলেই বিপদ
ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাতারগামী দুই প্রবাসী ও তাদের এক স্বজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
ঢাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৯৭ জন ধরা
বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৯৭ জন ধরা
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন
বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ  
বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার