ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রহিমানগর ইউনিটি আইডিয়াল অ্যাকাডেমির মিলনায়তনে ও সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামের মিরসরাই দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলামের সভাপতিত্বে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, স্থানীয় ইনসাফ হসপিটালের স্বত্বাধিকারী মোহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাসান জুলহাস আত্তারী, হাফেজ ওমর ফারুক শাহাপুরি, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আকবর হোসেন, মাস্টার আব্দুল কাদের, জামাল হোসেন ও মোহাম্মদ মহিউদ্দীন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন।

অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকৃত ১৭১ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। ২০২৫ সালে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৭০০ শিক্ষার্থী অংশ নেয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী-অভিভাবকরা অংশ নেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের
রোববার (২২ নভেম্বর) বিকেলে বরুড়া উপজেলার শরাপতি গ্রামে বেলুন নিয়ে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের
‘রক্তের টান বড় টান’, প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে!
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 
‘রক্তের টান বড় টান’, প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে!
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
রোববার (২২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার ৮নং ওয়ার্ডে কায়দা গ্রামে এ ঘটনা ঘটে। 
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়েছে। 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। 
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
আরও পড়ুন
রঙ মেশানো শুঁটকি আর পচা-বাসি মাংস বিক্রি হয় বাবুরহাট বাজারে!
জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর
পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন