রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৭:৪৫ পিএম


রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবুল বগুড়া জেলার শাহজাহানপুর থানার আব্দুল করিমের ছেলে। পরিবারের সঙ্গে শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় থাকতো সে।
সাকিবুল রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়তো।

আরও পড়ুন

নিহতের বাবা আব্দুল করিম জানান, বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে নামে সাকিবুল। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission