ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বৈশাখী শোভাযাত্রায় নতুন আকর্ষণ, ডিএমপির অশ্বারোহী দল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল। শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রার সামনের সারিতেই অবস্থান নেয় ডিএমপির অশ্বারোহী ইউনিট।

অশ্বারোহী দলের নেতৃত্বদানকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এবারের বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং শোভাযাত্রার মতো বড় আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, এসব ঘোড়া মূলত ‘থরোব্রেড রাইডিং হর্স’, যেগুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত। দেখা গেছে, শোভাযাত্রায় অংশ নিতে আসা অনেকেই অশ্বারোহী দলটিকে কাছ থেকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘোড়াগুলোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।

এর আগে, সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে এবং রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। এবারকার শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’—এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তুলছে। এতে অংশ নেবে ২০০ জন শিক্ষার্থী, যারা বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
রাজধানীর মিরপুরে দলছুট এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন।
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন পল্লবী থানার কনস্টেবল সাইমন।
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
আরও পড়ুন
সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করলেন বিদেশি কূটনীতিকরা
ভেঙে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
ফুল দিয়ে নববর্ষে রেলযাত্রীদেকে বরণ