ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রতারণা এড়াতে ভূমি মন্ত্রণালয়ের জরুরি গণবিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

অনলাইনে ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় নাগরিকদের সতর্ক করতে জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, একটি সংঘবদ্ধ চক্র আসল নথির মতো দেখতে নকল কিউআর কোড ব্যবহার করে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করছে।

এ ধরনের জালিয়াতি রোধ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এর অংশ হিসেবে প্রতারণা এড়াতে মন্ত্রণালয়ের নিজস্ব মোবাইল অ্যাপ ‘ভূমি’ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন এই অ্যাপের বাইরে অন্য কোনো সাধারণ কিউআর স্ক্যানার ব্যবহার না করেন।

মন্ত্রণালয় জানায়, ভূমি সংক্রান্ত নথিতে সংযুক্ত কিউআর কোডটি ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে স্ক্যান করলে নথির তথ্যের সঠিকতা যাচাই করা সম্ভব হবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অসংগতি বা ভুল তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন

গণবিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জাল নথি প্রস্তুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সঠিক, নিরাপদ ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে সাধারণ নাগরিকদের সবসময় অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করার পাশাপাশি ডিজিটাল জালিয়াতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
আদালতের সঙ্গে প্রতারণার প্রমাণ মিলল তদন্তে, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
কক্সবাজারে ১৯৩৮ আইফোন নিয়ে কী করছিলেন ৬ চীনা নাগরিক?
প্রতারণা মামলায় হাইকোর্টের জামিন পেলেন বিদিশা