ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিজিটালের দর্শকদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ তথ্যমন্ত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:৪২ পিএম
এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী। ছবি: সৌজন্য

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে অবস্থিত প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে এশিয়া পোস্টের কর্মীদের স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এশিয়া পোস্টের জন্মলগ্ন বেশ উৎসবমুখর। আপনারা ডিজিটাল দুনিয়া সম্পর্কে যথেষ্ট সজাগ। এটি প্রমাণ করে, এশিয়া পোস্টের মাধ্যমে জাতির জন্য নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন হবে।

অনুষ্ঠানে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার গঠনের আগেই আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটি বাস্তবায়নে সরকার সব অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে। এটি ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হবে না, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই এই কমিশন গঠিত হবে যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

মন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহের এই যুগে একদিকে যেমন আশীর্বাদ রয়েছে, অন্যদিকে অপতথ্য প্রচারের ঝুঁকিও অনেক বেড়েছে। এই অপতথ্যের কবল থেকে ডিজিটালের দর্শকদের সুরক্ষা নিশ্চিত করাই এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলায় এশিয়া পোস্টসহ সব সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, দেশে অনলাইন ও মাল্টিমিডিয়া নিবন্ধনের প্রক্রিয়া থাকলেও এই খাতের কর্মীদের জন্য সরকারের কোনো নীতিমালা এখনো নেই। সরকার যেন অনলাইন মিডিয়ার জন্য একটি কর্মীবান্ধব নীতিমালা প্রণয়ন করে। এক্ষেত্রে অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ) সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে।

আরও পড়ুন

ওইএ সভাপতি হাসান শরীফ এশিয়া পোস্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে এশিয়া পোস্টে কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, খোন্দকার আবু আশফাক, শহিদুল ইসলাম বাবুল। জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান চেয়ারম্যান জিএম কাদের। জামায়াতে ইসলামীর পক্ষে মুহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, সৈয়দ জয়নুল আবেদীন শুভেচ্ছা জানান।

এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, সারজিস আলম। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে দলের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির পক্ষে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শুভ কামনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে’
এনসিপির সভায় সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে কড়া সমালোচনা
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক