ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা এবং টেন্ডার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব), অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), মার্কেট নির্মাণ সেল-এর দায়িত্বে ছিলেন গোলাম কিবরিয়া। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে উত্থাপিত অভিযোগ, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

সেখানে আরও বলা হয়, অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল ধরনের দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বিবেচনায় এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এতে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে ড্যাবের গোলটেবিল বৈঠক বুধবার
‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন উপলক্ষে এক বিশেষ গোলটেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ ভবনের শহীদ ডা: শামসুল আলম খান মিলন মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করবেন সংগঠনের মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল। স্বাস্থ্য সুরক্ষা আইন সম্পর্কিত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ডা: রেজা মো. সামিউল হাসান (বাবু) যৌথভাবে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর  
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে ড্যাবের গোলটেবিল বৈঠক বুধবার
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হাসান ইমাম সোহেল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী, যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে। তিনি মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তার সহকর্মীর মোটরসাইকেলে চড়ে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বনানীর চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি স্থানে লাবিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। সোহেল বাসটির সামনে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালককে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। পুলিশ জানায়, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পরপরই পালিয়ে যান বাসের চালক ও সহকারী। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আরটিভি/এসআর  
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
নাম পরিবর্তনের পর আবারও প্রতিষ্ঠালগ্নের নামে ফিরছে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নাম অনুমোদন দেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় পুলিশের হাতে আটক
লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে ঢাকায় আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নেওয়া স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় পুলিশের হাতে আটক
আরও পড়ুন
হাবিপ্রবি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
গাজীপুরে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ
দুর্নীতির দুর্গন্ধ থামানো কঠিন, বের হয়ে আসবেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী