ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখান ও মিরপুরের পাইকপাড়ায় পৃথক দুটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুই দুর্ঘটনায় নারীসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

শনিবার (৬ জুন) পৃথক সময়ে এই দুর্ঘটনা দুটি ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে উত্তরখান এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা হলেন হাসনা হেনা (৪০), আঁখি (৩০) ও আলী হোসেন (৫০)। তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

আরও পড়ুন

ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখানে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ এবং হাসনা হেনার ৬০ শতাংশ পুড়ে গেছে। এই দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া আঁখি নামের অপর নারীর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এর আগে আজ ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় আরেকটি গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক গুরুতর দগ্ধ হন। ভোরবেলাতেই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসক জানান, মিরপুরে চিকিৎসাধীন তিন যুবকের শরীরেরও বিভিন্ন অংশ পুড়ে গেছে। এর মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। তারা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানী ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রাজধানীতে আজ কোথায় কী?
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
আরও পড়ুন
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী