ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এই রায়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বিদ্যালয় পপুলার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক।

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক বলেন, ‘রামিসা আমাদের স্কুলের অত্যন্ত শান্ত ও মেধাবী একজন ছাত্রী ছিল। তাকে যেভাবে অমানুষিক নির্যাতন ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারে না। আজ আদালতের এই দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শিক্ষকেরা এবং রামিসার সহপাঠীরা এই রায়ে স্বস্তি পেয়েছি।’

আরও পড়ুন

প্রধান শিক্ষক আরও বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হলেও আমাদের দাবি থাকবে এই ফাঁসির আদেশ যেন উচ্চ আদালতেও বহাল থাকে এবং তা দ্রুত কার্যকর করা হয়, যাতে ভবিষ্যতে কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়।

এদিকে রায় ঘোষণার আগে আদালত তার পর্যবেক্ষণে বলেন, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া প্রধান আসামি সোহেল রানা স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুন এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্বামীকে পালিয়ে যেতে সরাসরি সহযোগিতা করেছেন। মাত্র চার কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলাটির বিচারকাজ সম্পন্ন করায় আদালতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রামিসার বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এ সময় প্রতিবেশী স্বপ্না খাতুন তাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতর তার কাটা মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় পরদিন পল্লবী থানায় হত্যা মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। আজ আদালত দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির আদেশ দেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কদমতলীর পোস্তগোলা গোল চত্বর সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই ট্রাকের প্রতিযোগিতায় ‘চোখের জল’ থামছে না দুই পরিবারের
পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র ক‌রে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সতর্ক অবস্থায় র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। মোতা‌য়েন রয়ে‌ছে অতিরিক্ত পুলিশ সদস্য।
পোশাক শ্রমিক‌দের আন্দোলন ঘিরে মিরপু‌রে সতর্ক পুুলিশ
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
রাজধানী ঢাকার গণপরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ বাস্তবায়নের পথে বড় এক ধাপ সম্পন্ন হয়েছে।
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড